গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক মিনিটে ৩২টি টি-শার্ট পরে বিশ্ব রেকর্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৩:৫৫ এএম ২০২৬
এক মিনিটে ৩২টি টি-শার্ট পরে বিশ্ব রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ এক মিনিটে ৩২টি টি-শার্ট গায়ে পরে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে তিনি নিজের নামের পাশে থাকা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আরো একটি সাফল্য যোগ করলেন।

রেকর্ড গড়ার এই উদ্যোগে ডেভিড রাশ এক মিনিটের মধ্যে একের পর এক টি-শার্ট গায়ে পরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মোট ৩৫টি টি-শার্ট পরতে সক্ষম হন। তবে পরে গিনেস কর্তৃপক্ষ তিনটি টি-শার্ট পরা বাতিল করে দেয়, ফলে তার চূড়ান্ত সংখ্যা দাঁড়ায় ৩২টি।

এর আগে তার নামের পাশে দ্রুততম সময়ে টি-শার্ট পরার একাধিক রেকর্ড ছিল, যার মধ্যে ৩০ সেকেন্ডে সর্বাধিক টি-শার্ট পরা এবং দ্রুততম সময়ে ১০টি টি-শার্ট পরার রেকর্ড উল্লেখযোগ্য।

ডেভিড রাশ বলেন, একের পর এক টি-শার্ট পরার সময় শরীরের নড়াচড়ার পরিসর ক্রমশ সীমিত হয়ে যায়, ফলে বিষয়টি কৌশলগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তিনি এটিকে এমন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন, যেখানে ধীরে ধীরে চলাচল কঠিন হয়ে পড়ে।

তিনি আরো জানান, নির্ধারিত ২৫টি টি-শার্ট পরার লক্ষ্য থাকলেও তিনি তার চেয়ে বেশি পরতে সক্ষম হয়েছেন। তার ভাষায়, এটি শুধু লক্ষ্য অর্জন নয়, বরং সেটি ছাড়িয়ে যাওয়ার সাফল্য। তথ্যসূত্র: ইউপিআই


সানা/ডিসি/আপ্র/২৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই