গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হিজবুল্লাহ নীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৫ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ০১:৫০ এএম ২০২৬
হিজবুল্লাহ নীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ ঘোষণা নেতানিয়াহুর
ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু -ফাইল ছবি

লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ এবং এর আশপাশের কৌশলগত শৈলশিরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দখলে নেওয়ার পর হিজবুল্লাহবিরোধী নীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ আনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বিউফোর্ট দুর্গ দখল একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এর মাধ্যমে ইসরায়েলের কৌশলগত অবস্থানে বড় পরিবর্তন এসেছে। তিনি জানান, এখন থেকে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর অবস্থান আরো গভীর ও বিস্তৃত করা হবে।
নেতানিয়াহু বলেন, “আমরা যে নীতি নিয়ে এগোচ্ছি, তাতে এটি একটি নাটকীয় পরিবর্তন। হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে আমাদের উপস্থিতি আরো সম্প্রসারিত করা হবে।”
ঐতিহাসিক এই স্থানের প্রসঙ্গে তিনি ১৯৮২ সালের লেবানন যুদ্ধের কথা স্মরণ করেন, যখন প্রথম দিকের সংঘাতে ইসরায়েলি বাহিনী এই দুর্গ দখল করেছিল। তিনি আরো উল্লেখ করেন, ১৮ বছরের দখলদারত্ব শেষে ২০০০ সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেয়।
বর্তমান পরিস্থিতিকে ‘নতুন বাস্তবতা’ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন আগের তুলনায় বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থানে রয়েছে। তার দাবি, ইসরায়েল সিরিয়া, গাজা ও লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে একযোগে অভিযান পরিচালনা করছে এবং সীমান্তের বাইরে নিরাপত্তা অঞ্চল গড়ে তুলছে।
তিনি আরো দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েল হিজবুল্লাহর বিপুল সংখ্যক যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
নেতানিয়াহুর ভাষায়, সাম্প্রতিক অভিযানে হিজবুল্লাহর বিপুলসংখ্যক সদস্য নিহত হয়েছে এবং ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক চাপ অব্যাহত রাখবে। সূত্র: টাইমস অব ইসরায়েল
সানা/আপ্র/১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই