গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আতশবাজি থেকে ভয়াবহ আগুন, পুড়লো ঐতিহাসিক চার্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
আতশবাজি থেকে ভয়াবহ আগুন, পুড়লো ঐতিহাসিক চার্চ
ছবি

আতশবাজি থেকে ভয়াবহ আগুন, পুড়লো ঐতিহাসিক চার্চ

নতুন বছরের সূচনালগ্নে উৎসবে মেতেছিল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিল ভয়াবহ বিষাদে। শহরটির প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ১৫০ বছরের প্রাচীন ও ঐতিহাসিক ভন্দেলপার্ক চার্চে লেগেছে বিধ্বংসী আগুন। উৎসবের আতশবাজি থেকে ছিটকে আসা ফুলকি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা গির্জাটির বিশাল কাঠামোকে গ্রাস করে ফেলে। চোখের পলকেই ধসে পড়ে ভবনটির সুউচ্চ ঐতিহাসিক চূড়া এবং ছাদের বিশাল একাংশ। আগুনের তীব্রতা এতই ভয়াবহ ছিল যে, আশেপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ভন্দেলপার্ক চার্চটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং আমস্টারডামের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন ছিল। আগুনের লেলিহান শিখায় এর শতাব্দী প্রাচীন কাঠের কাজ ও মূল্যবান শিল্পকর্ম ভস্মীভূত হয়েছে। নেদারল্যান্ডসের ঐতিহাসিক স্থাপত্য রক্ষা কমিটির পক্ষ থেকে এই ঘটনাকে জাতীয় সাংস্কৃতিক ক্ষতি হিসেবে অভিহিত করা হয়েছে। যদিও এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কেবল আমস্টারডামই নয়, নেদারল্যান্ডসের পার্শ্ববর্তী হিলেগম ও গ্রোনিনগেন শহর থেকেও আতশবাজির আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উৎসবের নামে এমন জীবন ও সম্পদহানির ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ও প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় চলতি বছর থেকেই দেশটিতে ব্যক্তিগত পর্যায়ে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করে কঠোর আইন জারির কথা ভাবা হচ্ছে।

ওআ/আপ্র/০১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই