গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

চিকিৎসকের নির্দেশনার ৪ গুণ বেশি মাত্রায় ওষুধ খাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪৮ এএম ২০২৬
চিকিৎসকের নির্দেশনার ৪ গুণ বেশি মাত্রায় ওষুধ খাচ্ছেন ট্রাম্প
ছবি

চিকিৎসকের নির্দেশনার ৪ গুণ বেশি মাত্রায় ওষুধ খাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর স্বাস্থ্য নিয়ে এক দীর্ঘ সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ‘নিখুঁত’ স্বাস্থ্যের অধিকারী। তবে এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন; যা তাঁর বয়স নিয়ে চলমান উদ্বেগকে আরো উসকে দিয়েছে।

ট্রাম্প জানান, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন গ্রহণ ও হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং নিয়মিত শরীরচর্চা করাকে ‘বিরক্তিকর’ মনে হওয়ায় তা এড়িয়ে চলেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন যে গত অক্টোবরে তাঁর আসলে ‘সিটি স্ক্যান’ করা হয়েছিল। অথচ এর আগে তিনি সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে বলেছিলেন, তাঁর বিস্তৃত পরিসরে ‘এমআরআই’ স্ক্যান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৭৯ বছর) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্পের শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। মাঝেমধ্যেই বিভিন্ন সভায় তাঁকে ঘুমিয়ে পড়তে দেখা যায় এবং অনেক সময় তিনি অন্যদের প্রশ্ন শুনতে পান না বলেও অভিযোগ রয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নিজের স্বাস্থ্য নিয়ে জনমনে তৈরি হওয়া আলোচনা–বিতর্কে ট্রাম্প ‘বিরক্তি’ প্রকাশ করেছেন। পত্রিকাটিতে তাঁর স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতির সময় হঠাৎ একটি টেলিফোন কলে ট্রাম্প বলেন, ‘চলুন ২৫তম বারের মতো স্বাস্থ্য নিয়ে কথা বলি। আমার স্বাস্থ্য একদম নিখুঁত।’

ট্রাম্প জানান, ২৫ বছর ধরে তিনি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ অ্যাসপিরিন সেবন করছেন। যদিও তিনি স্বীকার করেছেন, এর ফলে তাঁর শরীরে দ্রুত কালশিটে দাগ পড়ছে।

ট্রাম্প বলেন, ‘লোকে বলে অ্যাসপিরিন রক্ত পাতলা করতে সাহায্য করে। আমি চাই না, আমার হৃৎপিণ্ড দিয়ে ঘন রক্ত প্রবাহিত হোক।’

চিকিৎসকেরা সাধারণত ৮১ মিলিগ্রামের পরামর্শ দিলেও ট্রাম্প প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন নেন। দীর্ঘদিনের এই রুটিন তিনি বদলাতে চান না জানিয়ে বলেন, ‘আমি কিছুটা কুসংস্কারে বিশ্বাসী।’

এর আগে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে করানো পরীক্ষা নিয়ে ট্রাম্প বলেছিলেন, সেটি এমআরআই স্ক্যান ছিল। কিন্তু এবার তিনি সাক্ষাৎকারে স্বীকার করেন, ‘সেটি এমআরআই ছিল না। ছিল সাধারণ একটি স্ক্যান।’

ট্রাম্পের চিকিৎসক নেভি ক্যাপ্টেন শন বারবায়েলা এক বিবৃতিতে জানান, হৃদ্যন্ত্রের কোনো সমস্যা আছে কি না, তা নিশ্চিত করতেই ওই সিটি স্ক্যান করা হয়েছিল এবং তাতে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি।

বয়স্ক ব্যক্তিদের সাধারণ সমস্যা ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’র কারণে ট্রাম্পকে কমপ্রেশন মোজা (একধরনের বিশেষ মোজা) পরার পরামর্শ দেওয়া হয়েছিল; কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেন, ‘এগুলো আমার পছন্দ নয়।’ পা ফুলে যাওয়া রোধে এখন তিনি নিয়মিত ডেস্ক থেকে উঠে হাঁটাচলা করেন বলে জানান।

এদিকে শরীরচর্চার বিষয়ে অনীহা প্রকাশ করে ট্রাম্প বলেন, গলফ খেলা ছাড়া অন্য কোনো ব্যায়াম তাঁর পছন্দের নয়। তাঁর ভাষায়, ‘আমি এটা পছন্দ করি না, এটা বিরক্তিকর। কিছু লোকের মতো ঘণ্টার পর ঘণ্টা ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানো আমার জন্য নয়।’

প্রকাশ্যে সভায় ঘুমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, চোখ বন্ধ রাখাটা তাঁর কাছে ‘আরামদায়ক’ মনে হয়। আর হাতে পড়া কালশিটে দাগ ঢাকতে তিনি মেকআপ ব্যবহার করেন। তিনি বলেন, ‘আমার কাছে এমন মেকআপ আছে; যা লাগানো খুব সহজ, মাত্র ১০ সেকেন্ড লাগে।’

শ্রবণশক্তির সমস্যার কথাও অস্বীকার করেছেন ট্রাম্প। ছবি তোলার সময় তাঁকে ঘুমন্ত দেখানোর বিষয়ে তিনি বলেন, ‘মাঝেমধ্যে চোখের পলক ফেলার সময় আলোকচিত্রীরা ছবি তোলেন এবং সেই মুহূর্তটিই তাঁরা ধরে ফেলেন।’

আবার ট্রাম্পের চিকিৎসক তাঁর বিবৃতিতে দাবি করেন, প্রেসিডেন্ট ‘অসাধারণ’ স্বাস্থ্যের অধিকারী এবং কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালনের জন্য পুরোপুরি উপযুক্ত।

সানা/ওআ/২/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
২৯ অক্টোবর ২০২৬

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্র...

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৬৮ জন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।...

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা
২৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।...

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের
২৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করার দাবি করেছে ইরানে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে