গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জারদারির অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ১০:৪৭ এএম ২০২৬
জারদারির অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত
ছবি

ছবি এনডিটিভি

মুসলিম স্থাপত্যে হামলা ও অব্যাহত বিশৃঙ্খলার বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে ইসলামাবাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগও তুলেছে নয়াদিল্লি।

রোববার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের বিভিন্ন মুসলিম স্থাপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনাকে ঘৃণাজনিত ‘সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ হিসেবে উল্লেখ করেন।

এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের প্রেসিডেন্টের বক্তব্য ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিজেই অত্যন্ত শোচনীয়। সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও নিপীড়নের দীর্ঘ ইতিহাসের কারণে দেশটি আন্তর্জাতিকভাবে সমালোচিত।

জয়সওয়াল অভিযোগ করেন, পাকিস্তানের বক্তব্য ধর্মান্ধতা ও ঘৃণার রাজনীতির দ্বারা প্রভাবিত। তার ভাষায়, এসব মন্তব্য সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ হিসেবেই বিবেচিত হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ভারতের বারানসির ঐতিহাসিক ‘মসজিদ গঞ্জ শহিদা’সহ কিছু মুসলিম স্থাপত্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ভারত জানিয়েছে, তারা বারবার এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। সূত্র: এনডিটিভি


সানা/ডিসি/আপ্র/২১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই