গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

মালয়েশিয়ায় পাঁচ মাসে চাকরি হারালেন ৩৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৪ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৬:০৬ এএম ২০২৬
মালয়েশিয়ায় পাঁচ মাসে চাকরি হারালেন ৩৯ হাজার
ছবি

ছবি মালয় মেইল

চলতি বছরের প্রথম পাঁচ মাসে মালয়েশিয়ায় প্রায় ৩৯ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ থেকে ৩৯ বছর বয়সী কর্মীরা।

মন্ত্রণালয়ের হিসাবে, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩৮ হাজার ৯৫৩ জন কর্মী কর্মসংস্থান বীমা ব্যবস্থা বা ইআইএস-এর আওতায় চাকরি হারানোর হিসেবে নিবন্ধিত হয়েছেন।

মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান জানান, চাকরি হারানোদের মধ্যে পুরুষের সংখ্যা ২৩ হাজার ৫৩৬ জন এবং নারীর সংখ্যা ১৫ হাজার ৪১৭ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে উৎপাদনশিল্প, পাইকারি ও খুচরা বাণিজ্য, মোটরযান মেরামত এবং প্রশাসনিক সহায়তা খাতে।

মন্ত্রী রামানান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক পুনর্গঠন, ব্যয় সংকোচন এবং কার্যক্রমে পরিবর্তনের কারণে এসব খাতে কর্মী ছাঁটাই বৃদ্ধি পেয়েছে।

চাকরি হারানোদের পুনর্বাসনের জন্য সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং চাহিদাসম্পন্ন খাতে স্থানান্তরের উদ্যোগ জোরদার করছে বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, ক্ষতিগ্রস্ত কর্মীদের দ্রুত শ্রমবাজারে ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য।

তবে ছাঁটাইয়ের সংখ্যা বাড়লেও মালয়েশিয়ার সামগ্রিক শ্রমবাজার এখনও স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছে সরকার। এপ্রিল মাসে দেশটির বেকারত্বের হার ছিল তিন শতাংশ, যা তুলনামূলকভাবে নিম্নস্তরে রয়েছে। একই সময়ে মোট শ্রমশক্তির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৭৩ লাখ ৩০ হাজারে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন শিল্পখাতে পুনর্গঠনের প্রভাব মালয়েশিয়ার চাকরির বাজারে পড়ছে। তবে সরকার যদি দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচি আরো জোরদার করতে পারে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সূত্র: মালয় মেইল
সানা/ডিসি/আপ্র/২১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
২৯ অক্টোবর ২০২৬

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্র...

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৬৮ জন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।...

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা
২৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।...

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের
২৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করার দাবি করেছে ইরানে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে