গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারেক রহমানের চীন সফরকালে ভারত-চীন বৈঠক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০৬:২৭ এএম ২০২৬
তারেক রহমানের চীন সফরকালে ভারত-চীন বৈঠক
ছবি

নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল -ছবি রয়টার্স

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরের মধ্যেই নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গত সোমবার (২২ জুন) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে এই আলোচনা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস জোটের বর্তমান সভাপতিত্বকারী দেশ হিসেবে ভারত ২৩ ও ২৪ জুন দিল্লিতে সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আয়োজন করেছে।

এই বৈঠকের সাইডলাইনে অজিত দোভাল ও ওয়াং ইয়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে গঠনমূলক ও ভবিষ্যতমুখী আলোচনা হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে বলা হয়, দুই পক্ষ সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেছে এবং সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে মত দিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবরণ অনুযায়ী, ওয়াং ই বৈঠকে বলেন, একে অপরের মৌলিক স্বার্থকে সম্মান করা এবং সংবেদনশীল বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন। তিনি দুই দেশের মধ্যে সংলাপব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানান।

তিনি আরো বলেন, বাণিজ্য, অর্থনীতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিময় বাড়ানো উচিত। পাশাপাশি ব্রিকস ব্যবস্থাকে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গঠনে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক বছরগুলোতে আরো কয়েকটি দেশ এতে যুক্ত হয়েছে। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই