গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লি থেকে উপদেষ্টা জাহেদ উর রহমান ফিরলেন কেন, জানালো ভারত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১১:১৬ এএম ২০২৬
দিল্লি থেকে উপদেষ্টা জাহেদ উর রহমান ফিরলেন কেন, জানালো ভারত
ছবি

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল -ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দিল্লিতে প্রবেশের অনুমতি পেয়েও নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৪ জুন সার্ক ভিসা নিয়ে ভারতে যান। তার সফরের উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সিনিয়র কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশগ্রহণ।

তিনি জানান, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সফরের উদ্দেশ্য পুনরায় নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

তবে অনুমতি পাওয়ার পরও তিনি নিজ সিদ্ধান্তে ঢাকায় ফিরে যান বলে দাবি করেন মুখপাত্র।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৪ জুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সাময়িকভাবে আটকানো হয় এবং নিরাপত্তা-সংক্রান্ত তালিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। সূত্র: দ্য প্রিন্ট, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
সানা/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই