গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৭ জুন ২০২৬

মেনু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১১:৪৭ এএম ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
ছবি

ছবি সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটির এক শতকের বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিপুলসংখ্যক বহুতল ভবন ধসে মাটির সঙ্গে মিশে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ চাপা পড়ে আছেন। তবে সেখানে অত্যন্ত ধীরগতিতে উদ্ধারকাজ চলায় সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার (২৬ জুন) আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, সরকারি হিসাব অনুযায়ী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এখন ৯২০ জন হয়েছে। তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। এর আগে ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, এই দুর্যোগে অন্তত তিন হাজার মানুষ মারাত্মক আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা স্টেট পরিদর্শনকালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে বিদেশি উদ্ধারকারী দলগুলো দেশটিতে পৌঁছাতে শুরু করেছে।

আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো কাজ শুরু করলেও ধ্বংসস্তূপের বিশালত্ব ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মৃতের সংখ্যা আরো অনেক বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, বুধবার (২৪ জুন) রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূবিজ্ঞানীদের মতে, দ্বিতীয় ভূমিকম্পটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলার ইতিহাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প।

ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, দেশটির দীর্ঘ উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে বড় ধরনের ফাটল সৃষ্টি হওয়ার কারণেই এই ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যার প্রভাষক ড. অ্যামি গিলিগান এই বিষয়ে বলেন, এত বড় মাত্রার ভূমিকম্পে সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে মারাত্মক ভাঙন সৃষ্টি হতে পারে।

এদিকে ভেনেজুয়েলায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে গতি আনতে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও চেকিয়া বিশেষায়িত উদ্ধারকারী দল এবং বড় ধরনের মানবিক সহায়তা পাঠিয়েছে। এ ছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো ও এল সালভাদর থেকেও দক্ষ উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছে স্থানীয় প্রশাসনের সঙ্গে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সরাসরি অংশ নিয়েছে।

এসি/আপ্র/২৭/০৬/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
২৭ জুন ২০২৬

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘ...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার
২৭ জুন ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জনে। আহত হয়েছেন...

চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা
২৬ জুন ২০২৬

চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ উঁচু ভবন ‘সিটিক টাওয়ারে’ একটি বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটিতে থা...

ভূমিকম্পের আগে ভেনেজুয়েলার লাখো মানুষকে সতর্ক করেছে গুগল
২৫ জুন ২০২৬

ভূমিকম্পের আগে ভেনেজুয়েলার লাখো মানুষকে সতর্ক করেছে গুগল

বিশেষজ্ঞরা বলছেন, এর উত্তর হলো—হ্যাঁ, পারে। তবে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। গুগল ভূমি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে