গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজ সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, জানালেন আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ০২:৪৯ এএম ২০২৬
হরমুজ সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, জানালেন আরাঘচি
ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি -ছবি এপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রোববার (২৮ জুন) ইরাক সফরকালে তিনি বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক-সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে আমি আমার ইরাকি সমকক্ষকে অবহিত করেছি।

মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরানমার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান
আরাঘচি বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। সব বাধা দূর হওয়ার পর জলপথটির পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

তিনি আরো বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনও পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকের অধীন বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট। কোনও ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং প্রণালিটি পুনরায় চালু হতে আরো বিলম্ব ঘটাবে।
সানা/আপ্র/২৮/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই