গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন
ছবি

বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন -ছবি ডন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। 
শুক্রবার (৩ জুলাই) শেরানি জেলা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রবেশের পরপরই এ দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্যে ৪০ জন নিহত এবং ৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া-দুই প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও শুরু হবে।

শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রী এতে ওঠেন। এতে বাসটিতে মোট যাত্রীর সংখ্যা নিয়ে শুরুতে বিভ্রান্তি তৈরি হয়।

অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার জরুরি উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঝোবের জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে তা জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। সূত্র: ডন
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই