গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে মমতার কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০২:০৬ এএম ২০২৬
শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে মমতার কড়া বার্তা
ছবি

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী -ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে। তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশ করে কড়া সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দুই মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের মতো শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান। তবে একই সঙ্গে তিনি বলেন, ‘অত্যাচার করবেন না, এটা একদিন ফিরে আসতে পারে।’

মমতা তাঁর বার্তায় রাজ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি পরোক্ষভাবে শাসকপক্ষের আচরণের সমালোচনা করে বলেন, রাজনৈতিক প্রতিটি কাজেরই প্রতিক্রিয়া থাকে। তাঁর ভাষায়, যত বেশি অত্যাচার করা হবে, ততই জনসমর্থন আরো শক্তিশালী হবে।

এর আগে তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক অস্থিরতার মধ্যেই দলীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসে। দলের একাংশের অভ্যন্তরীণ বিরোধ, বিদ্রোহ এবং দপ্তর দখলকে কেন্দ্র করে রাজ্য সভাপতির পদ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর মমতা নিজেই রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি কুণাল ঘোষ ও মদন মিত্রকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন তিনি।

দলীয় অস্থিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, দলের দপ্তর দখল বা নিয়ন্ত্রণ নিয়ে যাঁরা বিভাজন তৈরি করছেন, তাঁরা সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছেন। তবে দলীয় প্রতীক বা কার্যালয় হারালেও সংগঠনের ভিত্তি নড়বড়ে হবে না বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, রাজনৈতিক শক্তির মূল ভিত্তি প্রতীক নয়, বরং জনগণের সমর্থন। তাই প্রতীক বা সাংগঠনিক কাঠামো নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে নির্বাচন কমিশন তৃণমূলের দুই পক্ষকেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে চিঠি দিয়েছে। কমিশন আগামী সোমবারের মধ্যে জবাব চেয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরীণ সংকট ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির প্রতি মমতার এই মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে পারে।
সানা/ডিসি/আপ্র/৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘কৃত্রিম সূর্য’ তৈরির যাত্রায় চীনের বড় অগ্রগতি
২৮ জুলাই ২০২৬

‘কৃত্রিম সূর্য’ তৈরির যাত্রায় চীনের বড় অগ্রগতি

পরমাণু সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে কার্বনমুক্ত ও প্রায় সীমাহীন পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের লক্ষ্যে বড়...

নভেম্বর পর্যন্ত জ্বলতে পারে ইউরোপ, রেকর্ড দাবানলের শঙ্কা
২৮ জুলাই ২০২৬

নভেম্বর পর্যন্ত জ্বলতে পারে ইউরোপ, রেকর্ড দাবানলের শঙ্কা

ইউরোপজুড়ে চলতি বছরের দাবানল পরিস্থিতি আরো দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন। সংস্থাটি...

শতবর্ষী বাড়ির দেয়াল ভেঙে মিলল পুরোনো নোটের গুপ্তধন
২৮ জুলাই ২০২৬

শতবর্ষী বাড়ির দেয়াল ভেঙে মিলল পুরোনো নোটের গুপ্তধন

পুরোনো বাড়ির গোপন দেয়াল ভেঙে মিলেছে বহু বছর ধরে লুকিয়ে রাখা অর্থের সন্ধান। যুক্তরাজ্যের শেফিল্ডের এক...

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে