গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্যাংককের বারে ভয়াবহ আগুনে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৫ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৩৩ এএম ২০২৬
ব্যাংককের বারে ভয়াবহ আগুনে নিহত ২৭
ছবি

ছবি সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) রাত ১১টার দিকে ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের একটি বারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সারিবদ্ধভাবে রাখা মরদেহের ব্যাগ দেখা যায়। বারের ভেতরের আসবাবপত্র, দেয়াল ও ছাদ আগুনে পুড়ে যায়। ভবনের ছাদের কিছু অংশও ধসে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটির ভেতর থেকে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ছে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার চেষ্টা করছেন। কেউ চিৎকার করছেন, কেউ হুড়োহুড়িতে পড়ে যাচ্ছেন।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল। তিনি জানান, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

প্রধানমন্ত্রী জানান, আগুন লাগার সময় বারে গান পরিবেশন করছিলেন এমন এক শিল্পীর সঙ্গে তিনি কথা বলেছেন। ওই শিল্পীর ভাষ্য অনুযায়ী, প্রথমে বৈদ্যুতিক কাট-আউট সুইচে আগুন লাগে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের মতো শব্দ হলে আতঙ্কে সবাই বের হওয়ার চেষ্টা করেন।

ওই শিল্পী আরো জানান, অনেকেই প্রধান ফটক দিয়ে বের হতে না পেরে ভবনের পেছনের দিকে চলে যান এবং ধোঁয়া থেকে বাঁচতে টয়লেটে আশ্রয় নেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়।

ব্যাংককের গভর্নর চাচার্ত সিত্তিপুন্ট বলেন, বারের অভ্যন্তরে দাহ্য উপকরণ দিয়ে সাজসজ্জা করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে আরো জানা গেছে, কিছু টেবিল জরুরি নির্গমনপথ আংশিকভাবে আটকে রেখেছিল। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

সূত্র: বিবিসি

এসি/আপ্র/১৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই