গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনের প্রবৃদ্ধিতে ধীরগতি, লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০৪ এএম ২০২৬
চীনের প্রবৃদ্ধিতে ধীরগতি, লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতার প্রভাবে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা দিয়েছে। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে নতুন করে চাপে পড়েছে।

বুধবার (১৫ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ৩ শতাংশে, যা প্রথম প্রান্তিকের ৫ শতাংশের তুলনায় কম। এ হার সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রারও নিচে।

বিশ্লেষকদের মতে, দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয়, আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় চীনের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। উৎপাদন ব্যয় বাড়লেও বাজারে চাহিদা কম থাকায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ব্যয় ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে পারছে না।

তবে চ্যালেঞ্জের মধ্যেও রপ্তানি খাতে কিছু ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় জুনে চীনের রপ্তানি ২৭ শতাংশ বেড়েছে।

মার্চে বেইজিং চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করে, যা ১৯৯১ সালের পর সর্বনিম্ন লক্ষ্য।

বুধবার প্রকাশিত পৃথক অর্থনৈতিক তথ্যেও দেশটির আবাসন বাজারের সংকট ও দুর্বল ভোক্তা ব্যয়ের চিত্র উঠে এসেছে। নতুন আবাসনের দাম আরও কমলেও খুচরা বিক্রি কিছুটা বেড়েছে।

বিনিয়োগ প্ল্যাটফর্ম আইজের বাজার বিশ্লেষক ফ্যাবিয়েন ইপ বলেন, জ্বালানি ও কাঁচামালের উচ্চমূল্যের কারণে চীনের উৎপাদন খাত চাপে রয়েছে। তার মতে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টারের জন্য সেমিকন্ডাক্টরের বৈশ্বিক চাহিদা বৃদ্ধি এবং বৈদ্যুতিক যানবাহনের (ইভি) রপ্তানি বাড়ায় প্রযুক্তিপণ্যের বাজারে ইতিবাচক গতি এসেছে। জুনে প্রথমবারের মতো চীনের মাসিক গাড়ি রপ্তানি ১০ লাখ ইউনিট ছাড়িয়েছে।

সূত্র: বিবিসি


এসি/আপ্র/১৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই