গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৪৭ এএম ২০২৬
মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির শঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমারের পশ্চিম উপকূলে বৈরী আবহাওয়ার মধ্যে দুটি রোহিঙ্গাবাহী নৌকা নিখোঁজ হওয়ার ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে।

সংস্থাদ্বয়ের তথ্য অনুযায়ী, জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করে নৌকা দুটি। একটি নৌকায় প্রায় ২৫০ জন এবং অন্যটিতে প্রায় ২৮০ জন আরোহী ছিলেন, যাদের অধিকাংশই রোহিঙ্গা। প্রথম নৌকাটির সঙ্গে যাত্রার পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় নৌকাটি গত ৮ জুলাই মিয়ানমারের আইয়ারওয়াডি উপকূলে ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, নৌকাডুবির ঘটনা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও সম্ভাব্য প্রাণহানির ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। চলতি বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৩০০ রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছেন বলেও উল্লেখ করেছে সংস্থাদ্বয়।

রাখাইন রাজ্যের রাষ্ট্রহীন মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিপীড়ন, সহিংসতা ও বৈষম্যের শিকার। বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। এছাড়া মিয়ানমারের রাখাইনেই এখনো প্রায় ৬ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বসবাস করছেন।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে চলমান সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষে মানবিক সংকট তীব্র হওয়ায় অনেক রোহিঙ্গা জীবন ঝুঁকিতে ফেলে সমুদ্রপথে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালানোর চেষ্টা করছেন।

আইওএম ও ইউএনএইচসিআর জানিয়েছে, নিখোঁজ যাত্রীদের মধ্যে কয়েকজন বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রাখাইনে গিয়েছিলেন। নৌযাত্রার অনুপযুক্ত মৌসুম, উত্তাল সমুদ্র এবং সাম্প্রতিক ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি যাত্রাকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে।

যৌথ বিবৃতিতে ভবিষ্যতে এমন প্রাণহানি ঠেকাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্প্রসারণ, শরণার্থীদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং মানবপাচার ও চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সিএনএন

এসি/আপ্র/১৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই