গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ শেষে কানাডায় ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:০৬ এএম ২০২৬
বিশ্বকাপ শেষে কানাডায় ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শেষ হতেই যুক্তরাষ্ট্রের অন্যতম সহ-আয়োজক কানাডার বিরুদ্ধে বড় বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। গাড়িশিল্প, অ্যালকোহলযুক্ত পানীয় ও দুগ্ধজাত পণ্যে কানাডার কথিত অন্যায্য বাণিজ্যিক নীতির অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য দপ্তরের ঘোষণার পর দুই দীর্ঘদিনের মিত্র দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর প্রভাবে দুই দেশেই পণ্যের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও নতুন চাপ তৈরি হতে পারে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের আগের শুল্কনীতির জবাবে কানাডার পাল্টা পদক্ষেপ এবং চলমান বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটেই ট্রাম্প ১৯৩০ সালের মার্কিন বাণিজ্য আইনের বিশেষ ধারার আওতায় নতুন এই শুল্ক আরোপের নির্দেশে স্বাক্ষর করেছেন।

নতুন নীতির ফলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) অনুযায়ী এতদিন শুল্কমুক্ত সুবিধা পাওয়া অধিকাংশ কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। তবে জ্বালানি পণ্য, পটাশ, মাছ এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এ শুল্কের বাইরে রাখা হয়েছে।

২০২০ সালে কার্যকর হওয়া ইউএসএমসিএ চুক্তি নবায়ন না হওয়ায় দুই দেশের মধ্যে নতুন করে দীর্ঘমেয়াদি বাণিজ্য আলোচনা শুরু হওয়ার সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক পুরোপুরি কার্যকর হবে। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ থাকবে।

এদিকে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি মুক্ত ও ন্যায্য বাণিজ্যের প্রতি কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাই তাদের অগ্রাধিকার।

এক বিবৃতিতে কার্নি জানান, কানাডা ইতোমধ্যে বিশ্বের ২০টির বেশি দেশের সঙ্গে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তুলেছে। তিনি সতর্ক করে বলেন, চলমান বাণিজ্য বিরোধের ফলে দুই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। তাই উভয় পক্ষের স্বার্থেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো প্রয়োজন।

সূত্র: এপি, ইউএনবি

এসি/আপ্র/২১/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই