গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সেপ্টেম্বরে সব সেবা বন্ধ করছে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটমেক্স

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৫১ এএম ২০২৬
সেপ্টেম্বরে সব সেবা বন্ধ করছে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটমেক্স
ছবি

২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বিটমেক্স প্রাতিষ্ঠানিক ও পেশাদার ডেরিভেটিভ ট্রেডারদের ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে সেবা দিয়ে আসছিল -ছবি রয়টার্স

বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারের দীর্ঘস্থায়ী মন্দার মধ্যে কার্যক্রম পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় ক্রিপ্টো ডেরিভেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম বিটমেক্স। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটি সব ধরনের সেবা বন্ধ করে দেবে। এ কারণে ব্যবহারকারীদের খোলা থাকা সব ট্রেডিং পজিশন দ্রুত বন্ধ করে নিজেদের অর্থ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিটমেক্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এইচডিআর গ্লোবাল ট্রেডিং ব্যবসায়িক কার্যক্রম পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে।

তবে গ্রাহকদের আশ্বস্ত করে বিটমেক্স জানিয়েছে, ব্যবহারকারীদের সব ডিজিটাল সম্পদ নিরাপদ রয়েছে এবং সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। নির্ধারিত সময়ের আগেই সব খোলা অবস্থান বন্ধ করে অর্থ তুলে নিতে গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বিটমেক্সের তিন সহ-প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ডেলো, আর্থার হেইস ও স্যামুয়েল রিড ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মানি লন্ডারিং প্রতিরোধসংক্রান্ত ব্যাংক সিক্রেসি অ্যাক্ট যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হওয়ার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছিলেন। অভিযোগ ছিল, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে গ্রাহক পরিচয় যাচাইয়ের নিজের গ্রাহককে জানুন নীতি এবং কার্যকর অর্থপাচার প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করেনি।

তবে ক্রিপ্টো খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল করার নীতির অংশ হিসেবে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই তিন সহ-প্রতিষ্ঠাতাকে ক্ষমা করেন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বিটমেক্স মূলত প্রাতিষ্ঠানিক ও পেশাদার ডেরিভেটিভ ট্রেডারদের জন্য একটি বিশেষায়িত ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে এর সক্রিয় ট্রেডারের সংখ্যা প্রায় ২০ লাখ।

এদিকে বিটমেক্সের কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা এমন এক সময়ে এল, যখন বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজার বড় ধরনের অস্থিরতার মধ্যে রয়েছে। গত বছর ডোনাল্ড ট্রাম্প পুনর্র্নিবাচিত হওয়ার পর বিটকয়েনের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেলেও সেই ঊর্ধ্বগতির বেশির ভাগই ইতোমধ্যে হারিয়ে গেছে।

গত বছরের অক্টোবরে বিটকয়েনের মূল্য ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ২২৩ ডলারে পৌঁছায়। বর্তমানে এর দাম প্রায় অর্ধেকে নেমে প্রায় ৬৫ হাজার ৬৭৬ ডলারে অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, বাজারের টানা অস্থিরতা, বিটকয়েনভিত্তিক বিনিয়োগ তহবিল থেকে ধারাবাহিক অর্থ প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোসম্পর্কিত আইন বাস্তবায়নের ধীরগতির কারণে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সম্পদভিত্তিক ট্রেজারি কোম্পানির বড় পরিসরে বিটকয়েন বিক্রির আশঙ্কাও বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে চলতি বছরজুড়ে বৈশ্বিক ডিজিটাল সম্পদবাজার কঠিন সময় পার করছে। সূত্র: রয়টার্স


সানা/ডিসি/আপ্র/২৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই