গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা, নিহত ২০
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালাকোটে নির্বাচন বর্জন আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৭ জুলাই থেকে নির্বাচন বর্জন আন্দোলন ঘিরে সংঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, গত ৫ জুন নির্বাচনবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সহিংসতায় মোট ৮০ জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ এবং সড়কে আহত ও নিহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখা গেছে। তবে এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, কাশ্মিরের প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব আকিল ভাই এক ভিডিও বার্তায় পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, রাওয়ালাকোটে হতাহত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে এবং সাধারণ মানুষ চরম সংকটের মধ্যে রয়েছেন।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া আওয়ামী অ্যাকশন কমিটির অভিযোগ, নির্বাচন বর্জনের কর্মসূচিতে সক্রিয় নেতাকর্মীদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আইনসভা নির্বাচন ঘিরে ইসলামাবাদ থেকে ১৪ হাজারের বেশি অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্নাইপার অবস্থান নিয়েছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও তাজা গুলি ব্যবহারের অভিযোগ উঠেছে।

এ ছাড়া অঞ্চলজুড়ে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা স্থগিত, পাশাপাশি কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকার কথাও জানানো হয়েছে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৫৩ সদস্যের আইনসভায় ৪৫টি আসনে তিন ধাপে ভোটগ্রহণের সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের ভোটগ্রহণ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপ ২ আগস্ট এবং তৃতীয় ধাপ ১০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আইএএনএস।

এসি/আপ্র/২৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই