গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাঁচ বছর পর ১০৩৩ কিলোমিটার দূরে মিলল পোষা কুকুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫৭ এএম ২০২৬
পাঁচ বছর পর ১০৩৩ কিলোমিটার দূরে মিলল পোষা কুকুর
ছবি

ইনমাকুলাডা জ্যাকম্যানের সঙ্গে তাঁর পোষা কুকুর চং -ছবি এনডিটিভির এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

পাঁচ বছর আগে হঠাৎ করেই বাড়ি থেকে হারিয়ে যাওয়া একটি পোষা কুকুরকে অবশেষে খুঁজে পেয়েছে তার মালিক পরিবার। আরো বিস্ময়ের বিষয় হলো, কুকুরটি পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের রাজধানী লিংকনের বাড়ি থেকে প্রায় এক হাজার ৩৩ কিলোমিটার দূরে ইনডিয়ানা অঙ্গরাজ্যে।

জ্যাকম্যান পরিবারের পোষা কুকুরটির নাম চং। ২০২১ সালে একদিন সেটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘদিন ধরে নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

চংয়ের মালিক ইনমাকুলাডা জ্যাকম্যান স্থানীয় সংবাদমাধ্যম কেওএলএন-টিভিকে বলেন, তখন থেকেই তারা নিয়মিত পুরোনো এলাকায় যেতেন এবং দেখার চেষ্টা করতেন কেউ কুকুরটিকে হাঁটাচ্ছে কি না কিংবা কোথাও ঘোরাফেরা করছে কি না।

এভাবেই কেটে যায় পাঁচ বছর। সম্প্রতি জ্যাকম্যানের এক বন্ধু ইনডিয়ানা অঙ্গরাজ্যের হেনড্রিক্স কাউন্টি অ্যানিমেল শেল্টারের ফেসবুক পেজের একটি পোস্ট তাঁর কাছে পাঠান। সেখানে দেখা যায়, পিটসবোরো শহরের একটি ট্রাকস্টপের বাইরে একটি কুকুর ঘোরাফেরা করছে, যাকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

পোস্টটি দেখে জ্যাকম্যান বুঝতে পারেন, সেটিই তাদের হারিয়ে যাওয়া চং। তবে কীভাবে কুকুরটি এত দূরে পৌঁছাল, তা এখনো রহস্যই রয়ে গেছে।

চংকে ফিরে পেতে গিয়ে আরেকটি জটিলতার মুখে পড়তে হয় জ্যাকম্যানকে। কুকুরটি হারিয়ে যাওয়ার পর লিংকনের অন্য কেউ তার শরীরে নতুন একটি মাইক্রোচিপ বসিয়েছিল। ফলে আশ্রয়কেন্দ্রের নথিতে সেটি অন্য ব্যক্তির নামে নিবন্ধিত ছিল।

ফেসবুকে জ্যাকম্যান জানান, নিয়ম অনুযায়ী আশ্রয়কেন্দ্র কর্তৃপক্ষকে চিপে থাকা যোগাযোগ নম্বরগুলোতে তিন দিন ধরে যোগাযোগের চেষ্টা করতে হয়। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় বাধ্যতামূলক অপেক্ষার সময় শেষে চংকে নতুন করে দত্তকের জন্য প্রস্তুত করা হয়।

এই খবর পাওয়ার পর ইনডিয়ানার উদ্দেশে রওনা দেন ইনমাকুলাডা জ্যাকম্যান। সঙ্গে নিয়ে যান চংয়ের ভাই কুকুর ‘চিচ’-কে।

আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর পর ঘটে আবেগঘন এক পুনর্মিলন। কর্তৃপক্ষ জানায়, চং শুধু তার মালিককেই নয়, নিজের ভাই চিচকেও চিনতে পেরেছে।

হেনড্রিক্স কাউন্টি অ্যানিমেল শেল্টার এক পোস্টে লিখেছে, ‘চং তার পরিবারকে চিনতে পেরেছে, আর একটি ভালোবাসায় ভরা পরিবার এখন তাকে ঘরে ফিরিয়ে নিতে অপেক্ষা করছে।’

দীর্ঘ পাঁচ বছরের বিচ্ছেদের পর চংয়ের এই প্রত্যাবর্তন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে ভালোবাসা, স্মৃতি আর পারিবারিক বন্ধনের এক অসাধারণ উদাহরণ হিসেবে দেখছেন। সূত্র: ইউপিআই
সানা/ডিসি/আপ্র/২৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই