গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানে অভিযানে ৩ পুলিশসহ ৪৪ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩২ এএম ২০২৬
পাকিস্তানে অভিযানে ৩ পুলিশসহ ৪৪ সন্ত্রাসী নিহত
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৪ সন্ত্রাসী নিহত হয়েছে। একই সময়ে জঙ্গিদের হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)সহ তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, বুধবার গভীর রাতে খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী আট সন্ত্রাসীকে হত্যা করে এবং হামলা প্রতিহত করে।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত একাধিক অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে। পাশাপাশি বেলুচিস্তানের নুশকি জেলায় পৃথক অভিযানে আরো আট সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআর জানায়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। পলাতক সন্ত্রাসীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় চলমান অভিযানে আরো চার সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সেখানে তল্লাশি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

একসময় জঙ্গিগোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সোয়াত উপত্যকা ২০০৯ সালে বড় ধরনের সামরিক অভিযানের মাধ্যমে পুনরায় সরকারি নিয়ন্ত্রণে আসে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা আবারও বেড়েছে।

ইসলামাবাদের দাবি, এসব হামলার সঙ্গে আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত। যদিও কাবুল সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এসি/আপ্র/৩০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই