গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩৯ এএম ২০২৬
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ছবি

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান জুয়ান প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নর মার্সেলো ওররেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি বেল-৪১২। পার্শ্ববর্তী লা রিওজা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে প্রশিক্ষিত দমকলকর্মীদের প্রথম দলকে বহন করছিল এটি।

সান জুয়ান থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ধারণা করা হচ্ছে, ওই সময়ই এটি বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা বার্তা সংস্থা এএফপিকে জানান, হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে চারদিকে ছিটকে পড়ে। তাঁর ভাষায়, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে সান জুয়ান প্রাদেশিক সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ ঘটনায় সান জুয়ান প্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গভর্নর মার্সেলো ওররেগো এবং আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে লা রিওজা প্রদেশে ভয়াবহ দাবানল শুরু হয়। এতে ইতোমধ্যে হাজার হাজার হেক্টর বনভূমি ও কৃষিজমি পুড়ে গেছে।

সূত্র: এএফপি, এনডিটিভি।

এসি/আপ্র/৩০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই