গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

মরুভূমিতে তৃষ্ণায় প্রাণ গেল ১৯ আফগানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৫৪ এএম ২০২৬
মরুভূমিতে তৃষ্ণায় প্রাণ গেল ১৯ আফগানের
ছবি

ছবি সংগৃহীত

অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করতে গিয়ে আফগানিস্তানের সীমান্তবর্তী মরুভূমিতে তীব্র তাপদাহ ও পানিশূন্যতায় ১৯ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর কয়েক দিন আগে পাশের দাশত-ই মারগো বা ‘মৃত্যুর মরুভূমি’ থেকে আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিমরোজের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম বলেন, মরুভূমি অতিক্রমের সময় পানি ফুরিয়ে যাওয়ায় তীব্র গরম ও পানিশূন্যতায় তাদের মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধারের পর নিখোঁজদের খোঁজে অভিযান শুরু হয়। পরে আরও ১৪টি মরদেহ উদ্ধার হলে নিশ্চিত হওয়া যায়, ইরানে পৌঁছানোর চেষ্টা করা ওই ১৯ জনই যাত্রাপথে প্রাণ হারিয়েছেন।

প্রাদেশিক মুখপাত্র আবদুল মুতাওয়াকিল তাওহিদি জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুর্গম মরুভূমি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও আফগান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতরা সবাই উত্তর-পশ্চিম আফগানিস্তানের বাদগিস প্রদেশের একই গ্রামের বাসিন্দা। উন্নত কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের আশায় তারা ইরানে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

আফগানিস্তান থেকে দেশত্যাগে ইচ্ছুক মানুষের অন্যতম প্রধান ট্রানজিট রুট নিমরোজ প্রদেশ। তবে বিস্তীর্ণ মরুভূমি, অনুর্বর ভূপ্রকৃতি এবং গ্রীষ্মকালে ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার কারণে এ পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

মানবিক সহায়তা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, বিশেষ করে গ্রীষ্মকালে এ পথে যাত্রাকারীরা তীব্র তাপদাহ, পানিশূন্যতা ও শারীরিক অবসাদের কারণে প্রাণঘাতী ঝুঁকির মুখে পড়েন।

সূত্র: গাল্ফ নিউজ

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফুলের চাদরে ঢেকেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি
০৩ অক্টোবর ২০২৬

ফুলের চাদরে ঢেকেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি

পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলোর একটি চিলির আতাকামা। সাধারণ সময়ে যেখানে দেখা যায় পাথুরে মাটি, বাদাম...

মার্কিন দূতাবাসের ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা
০৩ অক্টোবর ২০২৬

মার্কিন দূতাবাসের ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢ...

তৃতীয় মার্কিন রণতরি ও ১০ হাজার সেনা, আবার কি ইরানে হামলা?
০৩ অক্টোবর ২০২৬

তৃতীয় মার্কিন রণতরি ও ১০ হাজার সেনা, আবার কি ইরানে হামলা?

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ অষ্টম মাসে প্রবেশের মধ্যে যুক্তরাষ্ট্র সেখানে আরো বড় সামরিক শক্তি পাঠা...

চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকায় প্রবীণ ভাইরাল
০২ অক্টোবর ২০২৬

চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকায় প্রবীণ ভাইরাল

বিমানে ভ্রমণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি চ্যাটজিপিটি ব্যবহার করে নতুন ব্যবসার পরিকল্পনা সাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে