গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২২ এএম ২০২৬
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশী ক্রিকেটার
ছবি

ছবি সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ান গেমসে ক্রিকেটে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার আলোচনায় এসেছে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়টিও। বিসিবির একটি বিশ্বস্ত সূত্রের বরাতে দেশের একটি গণমাধ্যমে জানানো হয়েছে, অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণের ঘটনায় তিন ক্রিকেটারকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের প্রত্যেককে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইতোমধ্যে বিষয়টি ক্রিকেটারদের জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এদিকে, এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পরিত্যক্ত হলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় লিটন দাসের দলের।

বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার তুলনামূলক দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

মাঠের এমন ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ভ্রমণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক জরিমানার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া না পর্যন্ত শাস্তির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে
০৩ অক্টোবর ২০২৬

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা। লিটন-মুস্তাফিজরা সবাইকে হতাশ করেছেন। বেশ দুর্বল...

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ
০১ অক্টোবর ২০২৬

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব...

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড
০১ অক্টোবর ২০২৬

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ফুটবলে বয়সের বেশ কিছু রেকর্ডেই জ্বলজ্বল করছে ক্যাভিন সলিভানের নাম। কিশোর এই প্রতিভা এ...

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়
০১ অক্টোবর ২০২৬

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়

বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে