গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

যুদ্ধ বিস্তার চায় না ইরান, জানালেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১৭ এএম ২০২৬
যুদ্ধ বিস্তার চায় না ইরান, জানালেন পেজেশকিয়ান
ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান -ফাইল ছবি

ইরান নিজেদের সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ, তবে যুদ্ধের বিস্তার ঘটাতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

ফ্যামিলি মেডিসিন অ্যান্ড রেফারেল সিস্টেম ন্যাশনাল প্ল্যানের দ্বিতীয় ধাপ উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ শক্তি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শত্রুরা কোনো ধরনের সুযোগ নিতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে এবং সামাজিক ঐক্য নষ্ট করার চেষ্টা ব্যর্থ হয়।

পেজেশকিয়ান বলেন, ইরান তার সীমান্ত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশটি কোনোভাবেই সংঘাত ছড়িয়ে দেওয়ার বা যুদ্ধ সম্প্রসারণের পথে যেতে চায় না।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে এ বক্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।”
সানা/ডিসি/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আবারো ইরানকে ‘শেষ সুযোগ’ দিলেন ডোনাল্ড ট্রাম্প
০৪ আগস্ট ২০২৬

আবারো ইরানকে ‘শেষ সুযোগ’ দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরান এ দা...

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিলেন লুলা
০৪ আগস্ট ২০২৬

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আনুষ্ঠানিকভাবে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনী প্রচার...

মাত্র ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা নিহত
০৪ আগস্ট ২০২৬

মাত্র ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা নিহত

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের সামনে মুখোশধারী এক যুবকের ছুরিকাঘাতে এক শিক্ষিকা নিহ...

সৈকতে ড্রোন বিস্ফোরণ, রাশিয়ায় নিহত ৭
০৪ আগস্ট ২০২৬

সৈকতে ড্রোন বিস্ফোরণ, রাশিয়ায় নিহত ৭

রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে