গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লিফটের মধ্যে সহকর্মীকে ধর্ষণ, দোষী সাহলেন সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৪১ এএম ২০২৬
লিফটের মধ্যে সহকর্মীকে ধর্ষণ, দোষী সাহলেন সাংবাদিক
ছবি

ছবি সংগৃহীত

ভারতের অনুসন্ধানী সাময়িকী তেহেলকা-এর সাবেক সম্পাদক তরুণ তেজপাল-কে ২০১৩ সালের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেছে ভারতের বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। এর মাধ্যমে ২০২১ সালে গোয়ার ট্রায়াল কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি ড. নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসানদেকারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন। ট্রায়াল কোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে গোয়া সরকার আপিল করেছিল।

মামলায় গোয়া সরকারের পক্ষে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং তেজপালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবাদ পন্ডা শুনানিতে অংশ নেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত থিংকফেস্ট অনুষ্ঠানের সময় একটি হোটেলের লিফটের ভেতরে নিজের এক জুনিয়র সহকর্মীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন তরুণ তেজপাল।

২০১৭ সালে মামলার বিচার শুরু হয় গোয়ার মাপুসা আদালতে। পরে ২০২১ সালে ট্রায়াল কোর্ট তাকে খালাস দেয়। ওই রায়ে অভিযোগকারীর আচরণকে যৌন নির্যাতনের শিকার ব্যক্তির তথাকথিত ‘স্বাভাবিক’ আচরণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছিল।

তবে হাইকোর্টে তুষার মেহতা যুক্তি দেন, যৌন সহিংসতার শিকার প্রত্যেক ব্যক্তির প্রতিক্রিয়া এক রকম হয় না। একজনের শিক্ষা, সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব ও ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।

রায় ঘোষণার পর তুষার মেহতা আদালতে তেজপালকে অবিলম্বে গ্রেফতারের আবেদন জানান। তিনি বলেন, অভিযোগকারী তেজপালের মেয়ের বয়সী ছিলেন এবং তিনি তার কাছে অভিভাবকসুলভ অবস্থানে ছিলেন। আদালতের এমন বার্তা দেওয়া উচিত যে, কোনো নারী ‘না’ বললে তার অর্থ ‘না’।

অন্যদিকে, দোষী সাব্যস্ত হওয়ার পর তরুণ তেজপাল আদালতের কাছে নমনীয়তা কামনা করেন। তিনি জানান, তার বয়স ৬২ বছর, তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন এবং সে জন্য সময় চান। একই সঙ্গে তিনি নিজেকে এ মামলার ভুক্তভোগী বলেও দাবি করেন।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই