গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

রুশ বাহিনীর রাতভর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:০৯ এএম ২০২৬
রুশ বাহিনীর রাতভর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭
ছবি

ছবি সংগৃহীত

রুশ বাহিনীর রাতভর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সংলগ্ন এলাকাগুলোতে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরবেলা পর্যন্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে কিয়েভে নিহত হয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।


বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের হামলায় ইউক্রেনের পরিবহন ব্যবস্থা, লজিস্টিক এবং সেনাবাহিনীর রসদ বিতরণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে এ হামলা।

উল্লেখ্য, রাশিয়া থেকে ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দিয়ে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী। তবে হামলাকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য যে পিএসি-৩ নামের বিশেষ ক্ষেপণাস্ত্র প্রয়োজন, সেগুলোর সংকট দেখা দেয় প্রায়েই।

এই সংকট থেকে উত্তরণে অভ্যন্তরীণভাবে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং পিএসি-৩ ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতির জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে দেন-দরবার শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি; এমন সময়েই হামলার এ ঘটনা ঘটল।

 

বুধবারের হামলার পর জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতেও এসেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের হাতে (প্যাট্রিয়ট) ব্যালিস্টিক ইন্টারসেপ্টর থাকলে আজকের এই হামলা এবং প্রাণহানি এড়ানো সম্ভব হতো।”

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্সের প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে সবুজ সংকেত দেয়নি।

পরে বুধবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বলেন, কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমের জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতেও তদ্বির করছেন তিনি, কিন্তু এক্ষেত্রেও আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে ইউক্রেন।

 

ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেচেন, “যত শিগগির সম্ভব যাবতীয় লাল ফিতাজনিত জটিলতার অবসান ঘটিয়ে ইউক্রেনকে একটি কার্যকর ক্ষেপণাস্ত্র সুরক্ষা সিস্টেম প্রদান করা জরুরি। কারণ আক্ষরিক অর্থেই ইউক্রেনের নাগরিকদের দৈনন্দিন জীবন এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট


ডিসি/আপ্র/০৬/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে