গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিমানে ঘুমন্ত নারীকে যৌন হয়রানি, পাকিস্তানি যুবকের ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪২ এএম ২০২৬
বিমানে ঘুমন্ত নারীকে যৌন হয়রানি, পাকিস্তানি যুবকের ৩ বছরের কারাদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

দুবাই থেকে ব্যাংককগামী একটি উড়োজাহাজে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। একই সঙ্গে তাকে এক লাখ ২০ হাজার বাত জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে থাইল্যান্ডে তার প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ব্যাংকক পোস্ট–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী থাই নারী বিউট অর্ননিচা গত ৩ আগস্ট নিজের ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, চার বছর বয়সী মেয়েকে নিয়ে দুবাই থেকে ব্যাংককগামী ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন। উড়োজাহাজ ছাড়ার কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, কাছাকাছি বসা এক পাকিস্তানি যাত্রী অস্বাভাবিকভাবে তার আসনের ওপর হাত রেখেছেন। বিষয়টি গুরুত্ব না দিয়ে পরে মেয়ের পাশে ঘুমিয়ে পড়েন তিনি।

নারীর অভিযোগ, ঘুম থেকে জেগে তিনি অনুভব করেন, একটি কম্বলের নিচ দিয়ে ওই ব্যক্তির হাত তার শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করছে। প্রথমে বিষয়টি ভুল ধারণা মনে হলেও পরে সন্দেহ আরো দৃঢ় হয়। তিনি আরো দাবি করেন, ফ্লাইটে ওঠার আগে ঘুমের ওষুধ খাওয়ায় তিনি গভীর ঘুমে ছিলেন এবং সেই সুযোগেই অভিযুক্ত ব্যক্তি তাকে স্পর্শ করেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অবতরণের প্রায় ৯০ মিনিট আগে তিনি বিষয়টি ফ্লাইট অ্যাটেনডেন্টকে জানান। পরে ক্রু সদস্যরা অভিযুক্ত যাত্রীর সঙ্গে কথা বললে তিনি অভিযোগ স্বীকার করেন এবং বারবার ক্ষমা চান। তবে ভুক্তভোগী বিষয়টি আপস না করে ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশকে অভিযোগ জানান।

পরে থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ তাকে জানায়, আদালত অভিযুক্ত পাকিস্তানি যুবককে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ ২০ হাজার বাত জরিমানার পাশাপাশি ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

সূত্র: ব্যাংকক পোস্ট

এসি/আপ্র/০৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই