গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মমতার গাড়িতে হামলার অভিযোগ, অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৪০ এএম ২০২৬
মমতার গাড়িতে হামলার অভিযোগ, অল্পের জন্য রক্ষা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার (০৯ আগস্ট) উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরে বিক্ষোভের মধ্যে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, জুতো ও পানির বোতল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। মমতার দাবি, গাড়ির কাচ বন্ধ না থাকলে হামলায় তার গুরুতর ক্ষতি এমনকি প্রাণহানিও ঘটতে পারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ হেফাজতে নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠা সাবেক তৃণমূল কাউন্সিলরের স্বামী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে রোববার সকালে উত্তর চব্বিশ পরগনায় যান মমতা। পথে হালিশহরে বিক্ষোভের মুখে পড়েন তিনি।

বিক্ষোভকারীরা মমতার গাড়ি ঘিরে ফেলেন এবং গাড়ির কাচে কাদা ছোড়েন। একপর্যায়ে গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, জুতো ও পানির বোতল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পরে সাংবাদিকদের মমতা বলেন, ‘‘গাড়ির কাচ বন্ধ না থাকলে আমার মাথা ফেটে চৌচির হয়ে যেত। আমি মারাও যেতে পারতাম। জীবনে কখনো এমন হামলার মুখে পড়িনি।’’ পুলিশের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

মমতার সঙ্গে থাকা লোকসভার সদস্য কল্যাণ ব্যানার্জি ও রাজ্যসভার সদস্য দোলা সেনও প্রশাসনের সমালোচনা করেন। কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেন, পুলিশকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাঠি নাড়ছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলটির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য হামলার নিন্দা জানিয়ে বলেন, বিজেপি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন পুলিশ হেফাজতে তৃণমূলের সাবেক কাউন্সিলর জেনি শর্মার স্বামী বিরজু কেওটের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চলছে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর গত শুক্রবার আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিলেন। পরিবারের অভিযোগ, হেফাজতে তাকে নির্যাতন ও মারধর করে হত্যা করা হয়েছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। তার অভিযোগ, এফআইআরে নাম না থাকা সত্ত্বেও কেওটকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরে তিনি জীবিত ফিরে আসেননি। এ ঘটনায় আইনশৃঙ্খলার পাশাপাশি আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/০৯/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই