গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডিম্বাণু সংরক্ষণ করলেন ওকাসিও, প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:০৬ এএম ২০২৬
ডিম্বাণু সংরক্ষণ করলেন ওকাসিও, প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি
ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও -ছবি এএফপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ নিজের ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রজনন চিকিৎসার অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পাশাপাশি তিনি বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করছেন না। খবর বিবিসি’র।

৩৬ বছর বয়সী ওকাসিও-কর্টেজ রোববার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ডিম্বাণু সংরক্ষণ প্রক্রিয়ার শুরুর দিকের অভিজ্ঞতা নিয়ে কয়েকটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে চিকিৎসার অংশ হিসেবে ইনজেকশন নিতে দেখা যায়। পরে তিনি ডিম্বাণু সংরক্ষণের খরচ, চিকিৎসাপদ্ধতি, সংরক্ষণের ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রে প্রজননস্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এর কয়েক ঘণ্টা পর এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওকাসিও-কর্টেজ বলেন, ডিম্বাণু সংরক্ষণের মতো বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করাকে তিনি স্বাভাবিক করে তুলতে চান। তাঁর মতে, বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার যুক্তরাষ্ট্রজুড়ে নারীদের প্রজননস্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছে। তাঁর অভিযোগ, গর্ভপাতের অধিকার থেকে শুরু করে সুস্থভাবে গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার সুযোগ-সব ক্ষেত্রেই নারীরা বাধার মুখে পড়ছেন।

ওকাসিও-কর্টেজ বলেন, নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা এবং চিকিৎসাপদ্ধতি সম্পর্কে তথ্য প্রকাশ্যে ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ এতে প্রজননস্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ও স্বাভাবিক আলোচনা তৈরি হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ডিম্বাণু সংরক্ষণের বিষয়টি প্রকাশ্যে জানানোর ক্ষেত্রে রাজনৈতিক ঝুঁকি রয়েছে। তারপরও নিজের অভিজ্ঞতা মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ওকাসিও-কর্টেজের নাম সাম্প্রতিক একটি জনমত জরিপে উঠে এসেছে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না-এমন প্রশ্ন করা হলে সরাসরি কোনো ঘোষণা দেননি।

ওকাসিও-কর্টেজ বলেন, এই মুহূর্তে তাঁর মনোযোগ মধ্যবর্তী নির্বাচনে। তিনি এখন কংগ্রেসে পুনর্র্নিবাচিত হওয়ার জন্য লড়াই করছেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এই সম্ভাবনাকে নাকচ করিনি।”

সম্ভাব্য প্রার্থী হিসেবে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাইরে থেকে যে বিপুল সমর্থন পাচ্ছেন, তাতে তিনি অভিভূত ও কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা ভবিষ্যৎ পরিকল্পনার চেয়ে মধ্যবর্তী নির্বাচনে মনোযোগ রাখাই এখন তাঁর দায়িত্ব বলেও উল্লেখ করেন।

সিনেটের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা চাক শুমারের বিরুদ্ধে সিনেট নির্বাচনে লড়ার সম্ভাবনা নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে ওকাসিও-কর্টেজ বলেন, “সবকিছুই সম্ভব।”

যুক্তরাষ্ট্রে প্রতি দুই বছর পরপর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এই নির্বাচনে এবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে ভোট হবে। পাশাপাশি সিনেটের ১০০টি আসনের প্রায় এক-তৃতীয়াংশের জন্যও নির্বাচন হবে। সূত্র: বিবিসি


সানা/ডিসি/আপ্র/১০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই