গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টায় ঢাকায় ‘র’ প্রধান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১১ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০৬ এএম ২০২৬
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টায় ঢাকায় ‘র’ প্রধান
ছবি

ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ) সেক্রেটারি পরাগ জৈন -ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান পরাগ জৈন।

সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে সফরটি নিয়ে এখন পর্যন্ত ঢাকা ও নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।

ঢাকা সফরে তাঁর সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে তারা রাজধানীর একটি হোটেলে অবস্থান করার কথা জানা গেছে।

সূত্রটি আরো জানিয়েছে, বাংলাদেশে আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন। তাঁর সেই সফরের উদ্দেশ্য বা সেখানে কার সঙ্গে বৈঠক হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা চলমান রয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থার প্রধানের ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। তবে সফরের সম্ভাব্য কর্মসূচি, বৈঠকের বিষয়বস্তু কিংবা দুই দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত কোনো আলোচনা হবে কি না-সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সানা/ডিসি/আপ্র/১০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই