গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়ে সতর্কতা বার্গম্যানের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:১৪ এএম ২০২৬
ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়ে সতর্কতা বার্গম্যানের
ছবি

ছবি সংগৃহীত

রাজনীতিকীকরণের প্রভাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ সাংবাদিক ও মানবাধিকারকর্মী ডেভিড বার্গম্যান। তিনি বলেন, প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার বদলে রাজনৈতিক প্রভাব স্পষ্ট হলে ট্রাইব্যুনালের প্রতি আস্থা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

গত শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছু মামলা এখন ক্রমশ প্রমাণের চেয়ে রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হচ্ছে বলে ধারণা তৈরি হচ্ছে, যদিও সব মামলার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

বার্গম্যান বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো ঘিরে শুরু থেকেই উদ্বেগ ছিল যে, বিচার প্রক্রিয়া রাজনীতিকরণ হলে পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন সেই আশঙ্কার কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি উদাহরণ হিসেবে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর মামলার প্রসঙ্গ তুলে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি ও প্রমাণ যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বার্গম্যানের মতে, অভিযুক্ত এলাকার বাইরে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না।

তিনি আরো বলেন, অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করার পেছনে স্থানীয় রাজনৈতিক চাপের বিষয় থাকতে পারে বলে ধারণা তৈরি হয়েছে, যা বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।

বার্গম্যান তার পোস্টে আরো উল্লেখ করেন, মামলার সঙ্গে যুক্ত একজন প্রসিকিউটরের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ উঠেছে, যা তদন্তাধীন রয়েছে। তার মতে, এমন পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়।

তিনি বলেন, আইন অনুযায়ী কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে ট্রাইব্যুনালকে নিশ্চিত হতে হবে যে অপরাধ সংঘটনের যথেষ্ট ভিত্তি রয়েছে। তাই এ ধরনের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্গম্যান সতর্ক করে বলেন, বিচার প্রক্রিয়া যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না থাকে, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। 


সানা/ডিসি/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী
১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই