গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

চার সাংবাদিকের মুক্তি চেয়ে আইনমন্ত্রীকে সিপিজের চিঠি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৫৫ এএম ২০২৬
চার সাংবাদিকের মুক্তি চেয়ে আইনমন্ত্রীকে সিপিজের চিঠি
ছবি

সংবাদকর্মীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট -ছবি সংগৃহীত

বাংলাদেশে কারাবন্দী চার জ্যেষ্ঠ সাংবাদিকের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে কারাবন্দী সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

গত রোববার (২৬ এপ্রিল) ই-মেইলে পাঠানো এই চিঠিতে যে চার সাংবাদিকের মুক্তি দাবি করা হয়েছে, তাঁরা হলেন ফারজানা রুপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়কালে তাঁরা গ্রেফতার হন, এখনো কারাগারে রয়েছেন।

সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর কুনাল মজুমদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এই চার সাংবাদিক খুনের মামলায় গ্রেফতার করে ১৮ মাসের বেশি সময় ধরে কারাগারে রাখা হয়েছে। তবে সিপিজের নথিপত্র, স্বজনদের বক্তব্য এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের পর্যালোচনা বলছে, তাঁদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো অভিযোগপত্রও (চার্জশিট) দেওয়া হয়নি। এসব মামলার ধরন দেখে মনে হয়, মূলত সাংবাদিকতা এবং রাজনৈতিক অবস্থানের কারণেই তাঁদের এসব মামলায় জড়ানো হয়েছে।

চিঠিতে কারাবন্দী সাংবাদিকদের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাংবাদিক ফারজানা রুপাকে ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেলে (কনডেম সেল) রাখা হয়েছিল। শ্যামল দত্ত গ্রেফতারের কয়েক দিনের মাথায় স্ট্রোক করেন। তিনি আগে থেকেই হৃদ্রোগ ও গুরুতর ‘স্লিপ অ্যাপনিয়া’য় (ঘুমের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা) ভুগছেন। অন্যদিকে মোজাম্মেল হক বাবু প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২৩ সালের শেষের দিকে বড় ধরনের অস্ত্রোপচার করিয়েছেন। তবে তিনি কারাগারে প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসা পাচ্ছেন না।

বিএনপির নির্বাচনী ইশতেহারে সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব অঙ্গীকার সিপিজেসহ সংশ্লিষ্ট অনেক পর্যবেক্ষক সংগঠনকে আশাবাদী করেছে। সেই প্রেক্ষাপটেই সাংবাদিকদের কারাবন্দিত্বের বিষয়টি আইনমন্ত্রীর নজরে এনেছে সংগঠনটি।

সিপিজে আশা প্রকাশ করেছে, বর্তমান সরকারের আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে অবিলম্বে এই সাংবাদিকদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে।

সানা/কেএমএএ/আপ্র/২৭/৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল...

মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম ন...

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
২৬ অক্টোবর ২০২৬

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে