গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মেনু

শিশু রামিসাকে হত্যার আসামিকে আনতেই আদালত চত্বরে উত্তেজনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ০৮:২৬ এএম ২০২৬
শিশু রামিসাকে হত্যার আসামিকে আনতেই আদালত চত্বরে উত্তেজনা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় গ্রেফতার সোহেল রানাকে (৩৪) আদালতে হাজির করা হয়েছে। এসময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে তার শাস্তি দাবি করেন।

বুধবার (২০ মে) সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে আনার সময় অনেকে উচ্চস্বরে স্লোগান দিয়ে তার সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবিও জানান।

এদিন বিকেল ৩টা ১৫ মিনিটে সোহেল রানাকে আদালতে তোলা হয়। পরে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, একই ঘটনায় গ্রেফতার তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতের হাজতখানায় রাখা হয়েছে। তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হবে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার মিরপুর–১১ এলাকার বি ব্লকের একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটিকে হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছিল। যদিও ফ্ল্যাটের ভেতর থেকেই দেহের অংশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা জানান, ঘটনার দিন শিশুটির মা তাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিতে গিয়ে মেয়েকে খুঁজে না পেয়ে সন্দেহ করেন। এরপর পাশের ফ্ল্যাটে খোঁজ নিতে গিয়ে পরিস্থিতি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি একটি পরিকল্পিত অপরাধ হতে পারে, যেখানে হত্যার পর প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। পরে অভিযুক্ত সোহেল রানা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার হন।

কবে, প্রাথমিকভাবে পুলিশের ধারণা— ধর্ষণের পর হত্যা করা হয় রামিসাকে। পরবর্তীতে মরদেহ লুকানোর উদ্দেশ্যে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়।

পুলিশ আরো জানায়, সোহেল রানার বিরুদ্ধে আগে একটি মামলার তথ্য পাওয়া গেছে। তবে এই ঘটনার পেছনের প্রকৃত কারণ ও সম্পৃক্ততা নিশ্চিত করতে তদন্ত চলছে।

গ্রেফতার স্বপ্না আক্তার দাবি করেছেন, তিনি ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন এবং কিছুই জানেন না। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক তথ্য-প্রমাণ তার বক্তব্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এসি/আপ্র/২০/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে আইনি লড়াইয়ের ঘোষণা
২১ মে ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে আইনি লড়াইয়ের ঘোষণা

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে বিচারকদের আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার সরকারি পদক্ষেপকে আদালত অবম...

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড
২০ মে ২০২৬

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবে...

‘ডিএমপি কমিশনারের নির্দেশনা আছে, তুমি অস্ত্র ও গুলি সরবরাহ করো’
২০ মে ২০২৬

‘ডিএমপি কমিশনারের নির্দেশনা আছে, তুমি অস্ত্র ও গুলি সরবরাহ করো’

২০২৪ সালের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে চায়না রাইফেল ব্যবহারের নির্দেশ ঢাকা মহানগর পুলিশের...

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
১৯ মে ২০২৬

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই