গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘আমি নির্দোষ স্যার, আমাকে মাফ করে দিন’, আদালতে সোহেল রানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১৫:১৬ এএম ২০২৬
‘আমি নির্দোষ স্যার, আমাকে মাফ করে দিন’, আদালতে সোহেল রানা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেছেন। বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি নির্দোষ স্যার। স্যার, আমাকে মাফ করে দিন।’

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে সোহেল রানা নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

এ সময় তিনি আদালতকে বলেন, ‘ডলারকে ধরেন। আমি অপরাধ করেছি। তাকেও ধরেন।’

তার এই বক্তব্যের পর আদালত মামলার কার্যক্রম অব্যাহত রাখেন।

এর আগে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আজ বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। শুনানির জন্য সকালে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।

মামলাটি বর্তমানে আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ কার্যক্রম শেষ হলে আদালত যুক্তিতর্ক শুনানির তারিখ নির্ধারণ করতে পারেন।

এসি/আপ্র/০৩/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী
১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই