গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গ্যাসের চুলায় আগুন কম, বার্নার পরিষ্কারের সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৭ এএম ২০২৬
গ্যাসের চুলায় আগুন কম, বার্নার পরিষ্কারের সহজ উপায়
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিন গ্যাসের চুলা ব্যবহারের ফলে বার্নারের ছোট ছোট ছিদ্রে তেল, মসলা, আটা ও খাবারের কণা জমে যেতে পারে। সময়ের সঙ্গে এসব ময়লা শক্ত হয়ে ছিদ্র আংশিক বন্ধ করে দেয়। ফলে গ্যাস ঠিকমতো বের হতে না পারায় আগুনের শিখা দুর্বল হয়ে যায় এবং রান্নায় বেশি সময় লাগে।

তবে নিয়মিত যত্ন নিলে সহজেই বার্নারের জমে থাকা ময়লা পরিষ্কার করা যায়। ঘরে থাকা সাধারণ কিছু উপাদান ব্যবহার করে এ কাজ করা সম্ভব।

গরম পানি ও লেবুর রস

প্রথমে একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে কিছুটা লেবুর রস মিশিয়ে নিন। চুলা থেকে বার্নার খুলে ওই মিশ্রণে রাখুন। এরপর সামান্য ইনো যোগ করে প্রায় ১৫ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এতে জমে থাকা তেল ও ময়লা কিছুটা নরম হতে পারে।

পুরোনো টুথব্রাশ ব্যবহার করুন

বার্নার ভেজানোর পর পানি কিছুটা ঠান্ডা হলে সেটি তুলে নিন। পুরোনো টুথব্রাশে অল্প ডিশওয়াশিং তরল বা সাবান লাগিয়ে বার্নারের ওপরের অংশ ভালোভাবে পরিষ্কার করুন। ছোট ছিদ্রগুলোর চারপাশে জমে থাকা ময়লা পরিষ্কারে বিশেষভাবে নজর দিন।

তবে ছিদ্র পরিষ্কারের জন্য ধারালো পিন, সূচ বা ধাতব তার দিয়ে জোরে খোঁচানো উচিত নয়। এতে বার্নারের ছিদ্র বা অন্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

জেদি ময়লায় লবণ বা লেবুর খোসা

কোনো কোনো জায়গায় শক্ত ময়লা থেকে গেলে সামান্য লবণ দিয়ে হালকা হাতে ঘষে নিতে পারেন। লেবুর খোসা দিয়েও ময়লা অংশ পরিষ্কার করার চেষ্টা করা যায়। এরপর আবার টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন।

ভালোভাবে শুকিয়ে নিন

পরিষ্কার করার পর বার্নারটি পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এরপর পুরোপুরি শুকিয়ে নেওয়া জরুরি। বার্নারে পানি বা আর্দ্রতা থাকলে গ্যাস জ্বালানোর সময় সমস্যা হতে পারে।

বার্নার সম্পূর্ণ শুকিয়ে গেলে সেটি যথাস্থানে সঠিকভাবে বসিয়ে আগুন জ্বালান। শিখা স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ছে কি না, সেটিও পরীক্ষা করুন।

তবে পরিষ্কার করার পরও আগুন দুর্বল থাকলে, গ্যাসের গন্ধ পাওয়া গেলে বা শিখা অস্বাভাবিকভাবে জ্বললে নিজে চুলার ভেতরের অংশ খোলার চেষ্টা না করে গ্যাসের সংযোগ বন্ধ করে দক্ষ মিস্ত্রির সহায়তা নেওয়া নিরাপদ।

সূত্র: কিচেন এইড, ভেলাক্লিন

এসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই