গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গরম ভাতে জমবে কচুর মুখির ডাল

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:২১ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৫৫ এএম ২০২৬
গরম ভাতে জমবে কচুর মুখির ডাল
ছবি

ছবি সংগৃহীত

প্রতিদিনের রান্নায় একই ধরনের ডাল খেতে খেতে অনেকেরই একঘেয়েমি লাগে। স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে কচুর মুখি দিয়ে তৈরি করতে পারেন মজাদার ডাল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই পদটি রান্না করাও বেশ সহজ। গরম ভাতের সঙ্গে কচুর মুখির ডাল হতে পারে দারুণ স্বাদের একটি পদ।

উপকরণ

* কচুর মুখি ৬টি
* মুগ বা মসুর ডাল আধা কাপ
* তেল ৪ টেবিল চামচ
* পেঁয়াজ কুচি ১টি
* রসুন কুচি ১ চা চামচ
* হলুদ গুঁড়া আধা চা চামচ
* মরিচ গুঁড়া আধা চা চামচ
* আদাবাটা আধা চা চামচ
* কাঁচা মরিচ ২টি
* আস্ত জিরা ও তেজপাতা পরিমাণমতো
* লবণ স্বাদমতো
* পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে অল্প পানি, সামান্য হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন।

এরপর কচুর মুখি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কাটুন। কড়াইতে তেল গরম করে কচুর মুখিগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। আগে থেকে ভেজে নিলে কচুর মুখিতে গলা ধরার আশঙ্কা কমে।

এবার ওই তেলেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত জিরা ও তেজপাতা দিয়ে সোনালি করে ভেজে নিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও আদাবাটা দিয়ে সামান্য পানি ছিটিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হলে ভেজে রাখা কচুর মুখি দিয়ে ২ থেকে ৩ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। এরপর সিদ্ধ ডাল দিয়ে নেড়েচেড়ে প্রয়োজনমতো পানি যোগ করুন।

ঝোল ফুটে উঠলে চেরা কাঁচা মরিচ দিয়ে দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন, যতক্ষণ না কচুর মুখি ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয় এবং ডালের সঙ্গে মিশে ঘন ঝোল তৈরি হয়।

সবশেষে চুলা বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কচুর মুখির ডাল।

কচুর মুখি কাটার সময় হাতে চুলকানি হলে সামান্য তেল মেখে নিতে পারেন।
মরিচ গুঁড়ার পাশাপাশি শেষে কাঁচা মরিচ দিলে ঝাল ও ঘ্রাণ দুটোই ভালো পাওয়া যায়।

রান্নার শেষে ঢাকনা খুলে কয়েক মিনিট মাঝারি আঁচে রাখলে বাড়তি পানি শুকিয়ে ঝোল ঘন হবে।

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই