গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্ল্যাকহেডস কেন হয়, দূর করার সঠিক উপায় জানুন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪০ এএম ২০২৬
ব্ল্যাকহেডস কেন হয়, দূর করার সঠিক উপায় জানুন
ছবি

ছবি সংগৃহীত

ত্বকে যতই ভালোভাবে মেকআপ করা হোক, নাক, কপাল বা থুতনিতে ছোট ছোট কালো দাগের মতো ব্ল্যাকহেডস থাকলে সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যায়। বিশেষ করে নাকের দুই পাশে জমে থাকা ব্ল্যাকহেডস দূর করতে অনেকেই ঘরোয়া পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী ও সৌন্দর্যচর্চার পদ্ধতি ব্যবহার করেন।

তবে ব্ল্যাকহেডস আসলে ত্বকের ময়লা নয়। ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বা সিবাম বের হওয়ার পাশাপাশি মৃত কোষ জমে লোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে সেখানে তেল ও মৃত কোষ জমে যায়। পরে বাতাসের সংস্পর্শে এসে ওই উপাদান কালচে হয়ে ব্ল্যাকহেডস তৈরি করে। এটি এক ধরনের প্রদাহহীন ব্রণের সমস্যা।

কোথায় বেশি হয় ব্ল্যাকহেডস?

সাধারণত নাক, নাকের দুই পাশ, কপাল ও থুতনির মতো তেলতেলে অংশে ব্ল্যাকহেডস বেশি দেখা যায়। তৈলাক্ত ত্বকে এর প্রবণতা বেশি হলেও অন্য ধরনের ত্বকেও এ সমস্যা হতে পারে।

দ্রুত ফল পাওয়ার আশায় অনেকে ব্ল্যাকহেডস দূর করার স্ট্রিপ ব্যবহার করেন। এতে সাময়িকভাবে ত্বকের ওপরের কিছু উপাদান উঠে আসতে পারে, তবে সমস্যার মূল কারণ দূর হয় না। ফলে ব্ল্যাকহেডস আবার দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে নিয়মিত ও সঠিক ত্বকের যত্ন নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

চেপে ব্ল্যাকহেডস তুলবেন না

হাত বা নখ দিয়ে ব্ল্যাকহেডস চেপে তোলার অভ্যাস এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত চাপের কারণে ত্বকে ক্ষত, লালচে ভাব ও প্রদাহ তৈরি হতে পারে। এমনকি পরবর্তী সময়ে দাগ বা সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে।

স্যালিসাইলিক অ্যাসিড হতে পারে উপকারী

ব্ল্যাকহেডসের ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ক্লিনজার বা ত্বকের যত্নের পণ্য উপকারী হতে পারে। এটি মৃত কোষ ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা কমাতে পারে।

তবে নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। সংবেদনশীল ত্বক হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করাই নিরাপদ।

বেকিং সোডা ও লেবু এড়িয়ে চলুন

ব্ল্যাকহেডস দূর করতে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারের পরামর্শ অনেক সময় দেওয়া হলেও এটি ত্বকের জন্য উপযোগী নাও হতে পারে। বিশেষ করে লেবুর রস ও বেকিং সোডা ত্বকে জ্বালা, শুষ্কতা বা প্রদাহ তৈরি করতে পারে। তাই এ ধরনের ঘরোয়া মিশ্রণের পরিবর্তে ত্বকের জন্য উপযোগী পরীক্ষিত পণ্য ব্যবহার করা ভালো।

ময়েশ্চারাইজারও জরুরি

ব্ল্যাকহেডস রয়েছে বলে ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করা উচিত নয়। বরং হালকা ও নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে ত্বকের ভারসাম্য নষ্ট হতে পারে এবং অস্বস্তি বাড়তে পারে।

ব্ল্যাকহেডস রাতারাতি পুরোপুরি দূর করা সম্ভব নয়। নিয়মিত কোমলভাবে ত্বক পরিষ্কার রাখা, উপযুক্ত ত্বকের যত্নের পণ্য ব্যবহার এবং প্রয়োজন হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই দীর্ঘমেয়াদে কার্যকর ও নিরাপদ পদ্ধতি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মেডিকেল নিউজ টুডে

এসি/আপ্র/০৭/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই