গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শবে বরাতের স্পেশাল বিটরুট হালুয়া রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:১৭ এএম ২০২৬
শবে বরাতের স্পেশাল বিটরুট হালুয়া রেসিপি
ছবি

ছবি সংগৃহীত

শবে বরাত মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, দোয়া ও ইবাদতের এক বিশেষ রাত। এই পবিত্র শবে বরাত উপলক্ষে ইবাদতের পাশাপাশি অনেক ঘরেই থাকে মিষ্টি খাবারের আয়োজন। চিরাচরিত হালুয়ার বাইরে ভিন্ন স্বাদ ও রঙের কিছু পরিবেশন করতে চাইলে বিটরুট হালুয়া হতে পারে দারুণ পছন্দ। পুষ্টিগুণে ভরপুর বিটরুট দিয়ে তৈরি এই হালুয়া যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি স্বাদেও মন ভোলানো। শবে বরাত স্পেশালে সহজ রেসিপিতে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু বিটরুট হালুয়া।

উপকরণ
বিটরুট ২ কাপ
নারকেল কোরানো ২ কাপ
চিনি আধা কাপ
ঘি ৩ টেবিল চামচ
এলাচিগুঁড়া আধা চা-চামচ
কাজুবাদাম ৩ টেবিল চামচ

প্রথমেই বিটরুট খোসা ছড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার একটা কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি দিয়ে কাজুবাদামগুলো একটু ভেজে রাখুন। এরপর কড়াইয়ে বাকি ঘি দিয়ে বিটরুট ও নারকেল হালকা ভেজে নিন। ভাজা হলে তাতে চিনি দিয়ে নাড়তে থাকুন। সবশেষ এলাচিগুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর হালুয়া।

এসি/আপ্র/০২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই