গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

আজ সারারাত জাগার দিন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ০১:৫৫ এএম ২০২৬
আজ সারারাত জাগার দিন
ছবি

ছবি সংগৃহীত

আজ একটু অন্য রকম দিন। আজ সারা রাত জাগার দিন। বন্ধুদের সঙ্গে আড্ডা, রাতভর সিনেমা দেখা, খেলাধুলা কিংবা গল্পে মেতে ওঠার মধ্য দিয়ে দিনটি পালন করেন অনেকেই। ব্যস্ত জীবনের ফাঁকে এই দিন যেন একটু আলাদা আনন্দ এনে দেয়।

দিনটির মূল উদ্দেশ্য শুধু রাত জাগা নয়, বরং রাতের সময়টাকে উপভোগ করা। অনেকেই এই সুযোগে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটান, নতুন স্মৃতি তৈরি করেন। কেউ আয়োজন করেন রাতভর সিনেমা দেখা, কেউ আবার মধ্যরাতে পছন্দের খাবার রান্না করেন। অনেকের কাছে গভীর রাতের নির্জনতাও আলাদা এক অনুভূতি।

বন্ধুদের নিয়ে রাতভর খেলাধুলাও এই দিনের অন্যতম আকর্ষণ। তাস, বোর্ড খেলা কিংবা মুঠোফোনের খেলায় রাত কেটে যায় সহজেই। আবার কেউ কেউ গভীর রাতে ফাঁকা রাস্তায় ঘুরতে বের হন। রাতের নীরবতা আর ঠান্ডা হাওয়া তাদের কাছে অন্য রকম আনন্দ এনে দেয়।

এই দিনটি শুধু বিনোদনের জন্য নয়, রাত জেগে কাজ করা মানুষদের প্রতিও সম্মান জানানোর একটি উপলক্ষ। চিকিৎসক, নিরাপত্তাকর্মী, সাংবাদিক, চালকসহ অনেক মানুষ রাত জেগে দায়িত্ব পালন করেন। যাতে অন্যদের স্বাভাবিক জীবন চলতে পারে।

ইতিহাস বলছে, মানুষের রাত জাগার অভ্যাস নতুন নয়। একসময় নিরাপত্তার জন্য মানুষকে রাতে জেগে থাকতে হতো। পরে বিদ্যুতের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে রাতের জীবনও বদলে যায়। এখন অনেকের জীবনেই রাত জাগা নিয়মিত বিষয় হয়ে উঠেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মাঝে মধ্যে আনন্দের জন্য রাত জাগা ক্ষতিকর না হলেও নিয়মিত কম ঘুম শরীরের জন্য ভালো নয়। তাই রাত জাগার পর পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

রাতের নীরবতা, বন্ধুদের হাসি-আড্ডা আর একটু অন্য রকম সময় কাটানোর আনন্দ—সব মিলিয়ে ‘সারা রাত জাগার’ দিনটি অনেকের কাছেই হয়ে ওঠে বিশেষ একটি দিন।

এসি/আপ্র/০৯/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন
২৯ অক্টোবর ২০২৬

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন

ওজন কমানোর চেষ্টা করছেন? সকালের নাশতা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে মাখানা ও পপকর্নের মধ্যে কোনটি...

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা
২৮ অক্টোবর ২০২৬

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা

ব্যথা কতটা তীব্র, তা শুধু শারীরিক উদ্দীপনার ওপরই নির্ভর করে না; আশপাশের পরিস্থিতি এবং সামনে থাকা ব্য...

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন
২৮ অক্টোবর ২০২৬

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন

নতুন কারো সঙ্গে পরিচয়, সাবলীল কথোপকথন, এরপর তার পরবর্তী বার্তার অপেক্ষা—এভাবেই কখনো কখনো অল্প সময়ের...

প্রতিটি উৎসবে ঘর সাজাতে কাজে দেবে যেসব উপকরণ
২৮ অক্টোবর ২০২৬

প্রতিটি উৎসবে ঘর সাজাতে কাজে দেবে যেসব উপকরণ

উৎসব কিংবা অতিথি আপ্যায়ন—সব আয়োজনেই ঘরকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান অনেকে। তবে ঘর সাজানোর জন্য নতুন আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে