গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

ভালো আম চিনে কেনার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ১৩:৪০ এএম ২০২৬
ভালো আম চিনে কেনার সহজ উপায়
ছবি

ছবি সংগৃহীত

আম সবচেয়ে জনপ্রিয় ফলের মধ্যে একটি। এর মিষ্টি স্বাদ, রসালো গঠন এবং সতেজকারক গন্ধ সবার কাছেই আকর্ষণীয়। তবে বাজারে যেসব আম কিনতে পাওয়া যায় সেসবের গুণমান একই রকম হয় না। কিছু আম খুব তাড়াতাড়ি পেড়ে ফেলা হয়, আবার কিছু আম অতিরিক্ত পাকা বা স্বাদহীন হতে পারে। সেজন্য সঠিক আম বেছে নেওয়া জরুরি। তাই আম কেনার আগে কী কী পরীক্ষা করতে হবে তা জানা জরুরি। কয়েকটি সহজ টিপস আপনাকে সহজেই স্বাভাবিকভাবে পাকা এবং সুস্বাদু আম বেছে নিতে সাহায্য করবে। আম কেনার সময় মনে রাখার মতো কিছু দরকারি টিপস জেনে নিন-

১. গন্ধ

পাকা আমে সাধারণত বোঁটার কাছে মিষ্টি গন্ধ থাকে। যদি গন্ধ কম থাকে বা একেবারেই না থাকে, তবে ধরে নেবেন ফলটি এখনও কাঁচা রয়ে গেছে এবং পাকার জন্য আরও সময় প্রয়োজন।

২. আলতো করে টিপে দেখা

আম কতটা পাকা তা পরীক্ষা করার জন্য আপনার আঙুল দিয়ে আলতো করে টিপুন। পাকা আম সামান্য নরম হবে, কিন্তু খুব বেশি নরম বা অতিরিক্ত নরম হওয়া উচিত নয়। তবে সবগুলো আম এভাবে টিপে দেখবেন না। যদি কেনার জন্য সিদ্ধান্ত নেন, তখনই সেখান থেকে একটি আম এভাবে পরীক্ষা করে দেখতে পারেন।

৩. খোসার দিকে খেয়াল করুন

শুধুমাত্র রঙ দেখে আম বিচার করবেন না, কারণ বিভিন্ন জাতের আম দেখতে ভিন্ন হয়। এর পরিবর্তে খোসাটি মসৃণ কিনা তা পরীক্ষা করুন, যেখানে কোনো কাটা দাগ, থেঁতলে যাওয়া বা ক্ষতিগ্রস্ত অংশ নেই।

৪. কুঁচকানো আম এড়িয়ে চলুন

আমের খোসা কুঁচকে গেলে বুঝে নেবেন যে ফলটি তার আর্দ্রতা এবং সতেজতা হারিয়েছে। সতেজ আম সাধারণত শক্ত, পুষ্ট এবং সুন্দর আকৃতির হয়। তাই এটি আপনি চোখে দেখেই সহজে বুঝে নিতে পারবেন।

৫. সঠিক ওজন

আম হাতে নিয়ে তার ওজন অনুভব করুন। একই আকারের হালকা আমের তুলনায় ভারী আমে সাধারণত বেশি রস এবং শাঁস থাকে। তাই তুলনামূলক বেশি ওজনের আম কিনতে চেষ্টা করুন।

৬. স্বাভাবিকভাবে পাকা কিনা তা পরীক্ষা করুন

স্বাভাবিকভাবে পাকা আমের রঙ সাধারণত সমান হয় এবং এর সুন্দর গন্ধ থাকে। যে আমগুলো দেখতে খুব বেশি উজ্জ্বল বা অসমভাবে পেকেছে সেগুলো এড়িয়ে চলুন। এই সহজ কৌশলগুলো মেনে আম কিনলে প্রতিবার মিষ্টি, রসালো ও সুস্বাদু আম বেছে নিতে পারবেন।

এসি/আপ্র/০৬/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন
২৯ অক্টোবর ২০২৬

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন

ওজন কমানোর চেষ্টা করছেন? সকালের নাশতা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে মাখানা ও পপকর্নের মধ্যে কোনটি...

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা
২৮ অক্টোবর ২০২৬

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা

ব্যথা কতটা তীব্র, তা শুধু শারীরিক উদ্দীপনার ওপরই নির্ভর করে না; আশপাশের পরিস্থিতি এবং সামনে থাকা ব্য...

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন
২৮ অক্টোবর ২০২৬

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন

নতুন কারো সঙ্গে পরিচয়, সাবলীল কথোপকথন, এরপর তার পরবর্তী বার্তার অপেক্ষা—এভাবেই কখনো কখনো অল্প সময়ের...

প্রতিটি উৎসবে ঘর সাজাতে কাজে দেবে যেসব উপকরণ
২৮ অক্টোবর ২০২৬

প্রতিটি উৎসবে ঘর সাজাতে কাজে দেবে যেসব উপকরণ

উৎসব কিংবা অতিথি আপ্যায়ন—সব আয়োজনেই ঘরকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান অনেকে। তবে ঘর সাজানোর জন্য নতুন আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে