গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

আপেল খেলে পেট ফাঁপে কেন, কী করবেন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১১:৪৮ এএম ২০২৬
আপেল খেলে পেট ফাঁপে কেন, কী করবেন
ছবি

ছবি সংগৃহীত

আপেলকে পুষ্টিগুণে সমৃদ্ধ ও স্বাস্থ্যকর ফল হিসেবে বিবেচনা করা হলেও অনেকের ক্ষেত্রে এটি পেট ফাঁপা, অস্বস্তি ও অতিরিক্ত গ্যাসের কারণ হতে পারে। আপেল খাওয়ার পর এ ধরনের সমস্যা দেখা দিলে তা অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের মতে, আপেলের কিছু উপাদানই এর জন্য দায়ী।

আপেল খাওয়ার পর পেট ফাঁপার প্রধান কারণ ফলটিতে থাকা প্রাকৃতিক শর্করা ফ্রুক্টোজ ও ফাইবার। আপেল নিজে সমস্যার কারণ না হলেও এর উপাদানগুলো কিছু মানুষের হজমতন্ত্রে ভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

আপেলে থাকা ফ্রুক্টোজ অনেকের ক্ষুদ্রান্ত্রে পুরোপুরি হজম হয় না। ফলে এটি বৃহদন্ত্রে পৌঁছে যায়, যেখানে অন্ত্রের ব্যাকটেরিয়া তা গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলে। এ সময় গ্যাস তৈরি হয়, যা পেট ফাঁপা ও অস্বস্তির কারণ হতে পারে।

এ ছাড়া আপেলে থাকা দ্রবণীয় ফাইবার, বিশেষ করে পেকটিন, অনেকের ক্ষেত্রে পেট ফাঁপার জন্য দায়ী হতে পারে। যদিও ফাইবার হজমতন্ত্রের জন্য উপকারী, তবে সংবেদনশীল হজমতন্ত্র বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একবারে বেশি আপেল খাওয়া কিংবা হঠাৎ করে অতিরিক্ত ফাইবার গ্রহণ করলে পেট ফাঁপার ঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞরা এ সমস্যা এড়াতে পরিমিত পরিমাণে আপেল খাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ধীরে ধীরে ও ভালোভাবে চিবিয়ে খেলে অতিরিক্ত বাতাস গিলে ফেলার প্রবণতা কমে, যা পেট ফাঁপা প্রতিরোধে সহায়ক। প্রয়োজন হলে আপেলের খোসা ছাড়িয়ে খাওয়া যেতে পারে, কারণ খোসায় অতিরিক্ত ফাইবার থাকে, যা অনেকের জন্য হজম করা কঠিন হতে পারে।

এ ছাড়া আপেলের সঙ্গে প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে হজম প্রক্রিয়া আরও সহজ হতে পারে এবং পেট ফাঁপার সম্ভাবনাও কমে আসে।

এসি/আপ্র/১৬/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন
২৯ অক্টোবর ২০২৬

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন

ওজন কমানোর চেষ্টা করছেন? সকালের নাশতা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে মাখানা ও পপকর্নের মধ্যে কোনটি...

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা
২৮ অক্টোবর ২০২৬

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা

ব্যথা কতটা তীব্র, তা শুধু শারীরিক উদ্দীপনার ওপরই নির্ভর করে না; আশপাশের পরিস্থিতি এবং সামনে থাকা ব্য...

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন
২৮ অক্টোবর ২০২৬

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন

নতুন কারো সঙ্গে পরিচয়, সাবলীল কথোপকথন, এরপর তার পরবর্তী বার্তার অপেক্ষা—এভাবেই কখনো কখনো অল্প সময়ের...

প্রতিটি উৎসবে ঘর সাজাতে কাজে দেবে যেসব উপকরণ
২৮ অক্টোবর ২০২৬

প্রতিটি উৎসবে ঘর সাজাতে কাজে দেবে যেসব উপকরণ

উৎসব কিংবা অতিথি আপ্যায়ন—সব আয়োজনেই ঘরকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান অনেকে। তবে ঘর সাজানোর জন্য নতুন আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে