গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মেনু

দেশে ভ্রমণের কয়েকটি স্থান বর্ষায় ফিরে পায় সৌন্দর্য

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:০২ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ০১:১২ এএম ২০২৬
দেশে ভ্রমণের কয়েকটি স্থান বর্ষায় ফিরে পায় সৌন্দর্য
ছবি

ছবি সংগৃহীত

বর্ষাকালে ভ্রমণে কোথায় যাওয়া যায়, এ কথা ভাবছেন? বর্ষাকালে বাংলাদেশের কিছু জায়গা যৌবন ফিরে পায় এবং সৌন্দর্যের ঝাঁপি মেলে ধরে। বর্ষাকালে দেশে ভ্রমণের সেরা দর্শনীয় স্থানগুলো হলো-

সিলেট-১: বর্ষায় সিলেট যেন নতুন করে জেগে ওঠে। এই বর্ষায় তাই গন্তব্য হতে পারে সিলেট। এখানে গেলে যে কয়েকটি জায়গা অবশ্যই দেখবেন, সেগুলো হলো রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বিছনাকান্দি ও জাফলং। সিলেট থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে রাতারগুলের ডুবে যাওয়া বনে রয়েছে প্রায় ৭০ প্রজাতির বেশি গাছপালা ও প্রাণী। বর্ষাকালে গোয়াইন নদ প্লাবিত হয় বলে পুরো বনটি পানিতে তলিয়ে যায় এবং গাছের ছাউনি ছাতার মতো বন ঢেকে দেয়। এ সময় নৌকায় পুরো বন ঘুরে বেড়ানো যায়।

সিলেট-২: সিলেটের বিছনাকান্দিও বর্ষা মৌসুমে সেজে ওঠে নতুন রূপে। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্রোত বিছনাকান্দিকে পাহাড়, জলপ্রপাত ও নদীর মিলনে পরিণত করে। বিছনাকান্দিতে দাঁড়িয়ে দেখা যায় মনোরম খাসিয়া পর্বত।

সিলেট-৩: সিলেটে গেলে যেখানে যেতেই হয়, তা হলো জাফলং। এখানে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে ভারতের সুউচ্চ পর্বতশ্রেণি দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা জলপ্রপাত এক মনোরম দৃশ্য সৃষ্টি করে। এ ছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। বর্ষার সময় ভারতীয় সীমান্তে ভারী বৃষ্টিপাতের ফলে সর্পিলাকার ডাউকি নদী যেন তার প্রাণশক্তি ফিরে পায়। এই নদীর পানির স্বচ্ছতাও জাফলংয়ের অন্যতম আকর্ষণ।


সুনামগঞ্জ: সুনামগঞ্জ থেকে তাহিরপুরের গাড়ি পাওয়া যায়। গাড়িতে যেতে না চাইলে তাহিরপুর ঘাটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অনেক নৌকা অপেক্ষা করে। আর হাওরে বেড়ানোর মৌসুম হলো বর্ষাকাল। এখন হাওরের সৌন্দর্য উপভোগের জন্য বিভিন্ন প্যাকেজের হাউসবোট পাওয়া যায়। সেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত তো উপভোগ করবেনই, পূর্ণিমার সময় গেলে উপভোগ করা যাবে অপার্থিব এক সৌন্দর্য।

বান্দরবান: বর্ষায় বান্দরবানে যেতে চাইলে ঘুরে আসতে পারেন নীলাচল থেকে। ঢাকা থেকে বাসে সরাসরি বান্দরবানে যাওয়া যায়। এরপর বান্দরবান থেকে নীলাচলে যেতে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিতে হবে অথবা চান্দের গাড়ি বা জিপে কোনো গ্রুপের সঙ্গে উঠে পড়তে হবে। বৃষ্টিভেজা নীলাচল আপনাকে বিমোহিত করবে। বান্দরবানে গেলে অবশ্যই ঘুরে আসবেন দেশের অন্যতম বড় ঝরনা নাফাখুম। তমব্রু থেকে রেমাক্রি আর রেমাক্রি থেকে হেঁটে নাফাখুম যাওয়া এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। বর্ষায় পানির শীতল ধারা, ঝরনার স্রোত আর চারপাশের সবুজ প্রকৃতি অসাধারণ দৃশ্য উপহার দেবে এ-যাত্রা।

রাঙামাটি: রাঙামাটি জেলার বাঘাইছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি দেশের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। মেঘের লুকোচুরি খেলা কিংবা মেঘ ছুঁয়ে দেখতে চাইলে সাজেকের বিকল্প নেই। রুইলুইপাড়া ও কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত সাজেক ভ্যালি থেকে রাঙামাটির বেশ কিছু অংশ দেখে যায়। তাই সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদ বলা হয়। সাজেক এমনই এক আশ্চর্যজনক জায়গা, যেখানে বর্ষা নিয়ে আসে এক দারুণ দৃশ্যপট। রাঙামাটি গেলে কাপ্তাই লেক ঘুরে আসতে ভুলবেন না। পার্বত্য সৌন্দর্যের রূপের রানি কাপ্তাই। অথই জলরাশি, পাহাড় এবং চোখজুড়ানো সবুজের সমারোহে ঘেরা ১১ হাজার বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত কাপ্তাই লেক। এটি আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৃত্রিম হ্রদ। অফুরন্ত জীববৈচিত্র্যে পূর্ণ কাপ্তাই লেকের চারপাশের পরিবেশ, অসংখ্য পাখি এবং হ্রদকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা পর্যটকদের বরাবরই মুগ্ধ করে।

আপ্র/কেএমএএ/২৯.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রিয়জনের আলতো ছোঁয়া মনের শান্তির সঙ্গে গভীরভাবে জড়িত
২৯ জুন ২০২৬

প্রিয়জনের আলতো ছোঁয়া মনের শান্তির সঙ্গে গভীরভাবে জড়িত

মানুষ সামাজিক প্রাণী। জন্মের পর থেকেই বেঁচে থাকা, নিরাপত্তাবোধ ও আবেগের বিকাশের জন্য অন্য মানুষের স্...

একই বাড়িতে থেকেও ধীরে ধীরে বেড়ে যায় পরিবারিক দূরত্ব
২৯ জুন ২০২৬

একই বাড়িতে থেকেও ধীরে ধীরে বেড়ে যায় পরিবারিক দূরত্ব

একই বাড়িতে থাকা মানেই যে, পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে- এমনটি সব সময় ঠিক হয় না। অনেক...

আমের রসে নানা স্বাদের তিন খাবার
২৯ জুন ২০২৬

আমের রসে নানা স্বাদের তিন খাবার

পাকা আম এখন ঘরে ঘরে। আমের স্বাদে বৈচিত্র্য আনতে আমের রস দিয়ে তৈরি করতে পারেন নানা স্বাদের খাবার। নিচ...

ফ্রেমে বন্দি ছবি একটি সময়, অনুভূতি ও স্মৃতির সাক্ষী
২৯ জুন ২০২৬

ফ্রেমে বন্দি ছবি একটি সময়, অনুভূতি ও স্মৃতির সাক্ষী

মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোকে ধরে রাখার এক অনন্য মাধ্যম হলো ক্যামেরা। একটি ছবি শুধু এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট বিতর্ক ও হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি ট্রাইব্যুনালকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার একটি প্রচেষ্টা। আপনি কি মনে করেন চিফ প্রসিকিউটরের মন্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে