গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

বর্ষার রসনায় ঝাল-ঝাঁজে ইলিশের কাঁচা মাখা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১০:৫০ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০১:০৬ এএম ২০২৬
বর্ষার রসনায় ঝাল-ঝাঁজে ইলিশের কাঁচা মাখা
ছবি

ছবি সংগৃহীত

বর্ষাকাল আর ইলিশ—দুটি যেন একে অপরের পরিপূরক। গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ বাঙালির রসনায় আলাদা মাত্রা যোগ করে। তবে জটিল রান্না নয়, অল্প সময়েই তৈরি করা যায় সুস্বাদু ইলিশের কাঁচা মাখা। কাঁচামরিচ, পেঁয়াজ ও সরিষার তেলের ঝাঁজে এই পদ বর্ষার দুপুরকে করে তুলতে পারে আরও উপভোগ্য।

উপকরণ

* ইলিশ মাছ ১০ টুকরা (প্রায় ৮০০ গ্রাম থেকে ১ কেজি)
* পেঁয়াজকুচি ৩ কাপ
* কাঁচামরিচ ফালি ১০টি
* সরিষার তেল ৬ টেবিল চামচ
* লবণ স্বাদমতো
* হলুদগুঁড়া ১ চা-চামচ
* মরিচগুঁড়া ২ চা-চামচ (স্বাদ অনুযায়ী)
* জিরাগুঁড়া ১ চা-চামচ
* ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাছের সঙ্গে পেঁয়াজকুচি, অর্ধেক পরিমাণ হলুদ, মরিচ ও জিরাগুঁড়া, লবণ এবং ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে আলতোভাবে মাখিয়ে নিন।

এরপর কড়াইয়ে বাকি সরিষার তেল গরম করে অল্প মরিচগুঁড়া দিয়ে নাড়ুন। আঁচ কম রাখুন, যাতে মরিচ পুড়ে না যায়। এবার মাখানো মাছ কড়াইয়ে সাজিয়ে দিন। মাছ মাখানো পাত্রে সামান্য পানি দিয়ে বাকি মসলা ধুয়ে সেই পানিও কড়াইয়ে ঢেলে দিন।

ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ৯ মিনিট রান্না করুন। এরপর মাছ সাবধানে উল্টে দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে আরও ৫ মিনিট কম আঁচে রান্না করুন।

সবশেষে ভাজা জিরাগুঁড়া ছিটিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে ৩ মিনিট রেখে দিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝাল-ঝাঁজে ভরপুর সুস্বাদু ইলিশের কাঁচা মাখা।

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চল্লিশের পর সম্পর্কে জড়াতে যে ৭ বিষয় জরুরি
২৮ জুলাই ২০২৬

চল্লিশের পর সম্পর্কে জড়াতে যে ৭ বিষয় জরুরি

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়ানো বিশের দশকের প্রেমের মতো নয়। বয়স, অভিজ্ঞতা, দায়িত্ব ও জীবনের বাস্তবতা...

অতিরিক্ত চিন্তায়ও হতে পারে বুকব্যথা
২৮ জুলাই ২০২৬

অতিরিক্ত চিন্তায়ও হতে পারে বুকব্যথা

অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ বা উদ্বেগ শুধু মনেই প্রভাব ফেলে না, অনেক সময় শরীরেও নানা উপসর্গ তৈরি করে...

হিসাব গরমিলে ভবিষ্যৎ নিয়ে নীরব সংকটে বাংলাদেশের মধ্যবিত্ত
২৭ জুলাই ২০২৬

হিসাব গরমিলে ভবিষ্যৎ নিয়ে নীরব সংকটে বাংলাদেশের মধ্যবিত্ত

এক সময় মধ্যবিত্তকে বলা হতো একটি দেশের সবচেয়ে স্থিতিশীল সামাজিক শ্রেণি। এ শ্রেণিই শিক্ষা, সংস্কৃতি, প...

প্রতিবাদে যাওয়ার প্রস্তুতির যাত্রাপথ এখন জিআরডব্লিউএম
২৭ জুলাই ২০২৬

প্রতিবাদে যাওয়ার প্রস্তুতির যাত্রাপথ এখন জিআরডব্লিউএম

এক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিআরডব্লিউএম’ (গেট রেডি উইথ মি) মানেই ছিল অফিসে যাওয়া, কলেজে যাওয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই