গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

আইসক্রিম লিপসে মজেছেন সৌন্দর্যপ্রেমীরা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:১০ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৫ এএম ২০২৬
আইসক্রিম লিপসে মজেছেন সৌন্দর্যপ্রেমীরা
ছবি

ছবি সংগৃহীত

শৈশবের বরফ আইসক্রিম খাওয়ার পর ঠোঁটে লেগে থাকা লাল, গোলাপি বা কমলা আভার স্মৃতিই এবার জায়গা করে নিয়েছে সৌন্দর্যচর্চার নতুন ট্রেন্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয়তা পাচ্ছে ‘আইসক্রিম লিপস’ বা ‘পপসিকল লিপস’—যেখানে ঠোঁটের মাঝখানে গাঢ় রং এবং কিনারার দিকে ধীরে ধীরে ফিকে আভা তৈরি করা হয়।

‘ক্লাউড লিপস’, ‘ব্লার্ড ম্যাট লিপস’ কিংবা ‘জিম লিপস’-এর পর এবার স্বাভাবিক ও সতেজ লুকের কারণে এই ট্রেন্ডে ঝুঁকছেন সৌন্দর্যপ্রেমীরা। এতে ঠোঁট অতিরিক্ত সাজানো মনে হয় না; বরং মনে হয় যেন একটু আগেই বরফ আইসক্রিম খেয়ে উঠেছেন।

কেন জনপ্রিয় হচ্ছে

বর্তমান সৌন্দর্যচর্চায় ভারী ও নিখুঁত মেকআপের বদলে স্বাভাবিক, সহজ এবং প্রাণবন্ত লুকই বেশি গুরুত্ব পাচ্ছে। আইসক্রিম লিপস সেই ধারারই অংশ। এই স্টাইলে ঠোঁটকে আরও তরুণ, সতেজ ও প্রাকৃতিক দেখায়। তাই দৈনন্দিন সাজ, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা হালকা আয়োজনে এটি সহজেই মানিয়ে যায়।

যেভাবে করবেন

আইসক্রিম লিপস তৈরি করতে প্রয়োজন একটি লিপ টিন্ট বা লিকুইড ম্যাট লিপস্টিক এবং স্বচ্ছ বা হালকা রঙের লিপ গ্লস।

প্রথমে ঠোঁট পরিষ্কার করে লিপবাম লাগিয়ে নিন, যাতে ঠোঁট নরম ও মসৃণ থাকে। এরপর ঠোঁটের মাঝখানে লাল, গোলাপি, চেরি বা কমলা রঙের লিপ টিন্ট বা লিকুইড লিপস্টিক লাগান। আঙুল বা ছোট ব্রাশ দিয়ে আলতোভাবে চারদিকে ব্লেন্ড করুন, যাতে মাঝখানের রং গাঢ় থাকে এবং প্রান্তের দিকে ধীরে ধীরে হালকা হয়ে যায়। সবশেষে সামান্য লিপ গ্লস ব্যবহার করলে ঠোঁটে স্বাভাবিক, ভেজা ও সতেজ আভা ফুটে উঠবে।

কোন রং সবচেয়ে মানায়

এই ট্রেন্ডে নরম কিন্তু প্রাণবন্ত রং সবচেয়ে ভালো মানিয়ে যায়। চেরি লাল, স্ট্রবেরি গোলাপি, কোরাল, ওয়াটারমেলন, রাস্পবেরি কিংবা সফট কমলা শেড ঠোঁটকে স্বাভাবিক ও উজ্জ্বল দেখায়। তবে সবচেয়ে ভালো ফল পেতে নিজের ত্বকের রঙের সঙ্গে মানানসই শেড বেছে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

স্বাভাবিক লুকই মূল আকর্ষণ

আইসক্রিম লিপসের সৌন্দর্যই হলো এর স্বাভাবিকতা। তাই লিপলাইনার দিয়ে নিখুঁত সীমারেখা টানার বদলে রং আলতোভাবে মিশিয়ে দেওয়া ভালো। হালকা অসমতাই এই লুককে আরও বাস্তব ও আকর্ষণীয় করে তোলে।

ঠোঁটের যত্নও জরুরি

এই লুক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে ঠোঁটের যত্ন নেওয়াও প্রয়োজন। সপ্তাহে এক বা দুই দিন হালকা লিপ স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয়। পাশাপাশি নিয়মিত লিপবাম ব্যবহার করলে ঠোঁট নরম থাকে এবং রংও আরও সুন্দরভাবে ফুটে ওঠে।

শৈশবের নস্টালজিয়াকে আধুনিক মেকআপের সঙ্গে মিলিয়ে আইসক্রিম লিপস এখন সৌন্দর্যপ্রেমীদের নতুন পছন্দ। অল্প কয়েকটি প্রসাধনী এবং সামান্য ব্লেন্ডিং কৌশলেই সহজে পাওয়া যায় এই সতেজ ও প্রাকৃতিক ঠোঁটের সাজ।

সূত্র: ভোগ, এনডিটিভি ও অন্যান্য

এসি/আপ্র/২৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চল্লিশের পর সম্পর্কে জড়াতে যে ৭ বিষয় জরুরি
২৮ জুলাই ২০২৬

চল্লিশের পর সম্পর্কে জড়াতে যে ৭ বিষয় জরুরি

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়ানো বিশের দশকের প্রেমের মতো নয়। বয়স, অভিজ্ঞতা, দায়িত্ব ও জীবনের বাস্তবতা...

অতিরিক্ত চিন্তায়ও হতে পারে বুকব্যথা
২৮ জুলাই ২০২৬

অতিরিক্ত চিন্তায়ও হতে পারে বুকব্যথা

অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ বা উদ্বেগ শুধু মনেই প্রভাব ফেলে না, অনেক সময় শরীরেও নানা উপসর্গ তৈরি করে...

হিসাব গরমিলে ভবিষ্যৎ নিয়ে নীরব সংকটে বাংলাদেশের মধ্যবিত্ত
২৭ জুলাই ২০২৬

হিসাব গরমিলে ভবিষ্যৎ নিয়ে নীরব সংকটে বাংলাদেশের মধ্যবিত্ত

এক সময় মধ্যবিত্তকে বলা হতো একটি দেশের সবচেয়ে স্থিতিশীল সামাজিক শ্রেণি। এ শ্রেণিই শিক্ষা, সংস্কৃতি, প...

প্রতিবাদে যাওয়ার প্রস্তুতির যাত্রাপথ এখন জিআরডব্লিউএম
২৭ জুলাই ২০২৬

প্রতিবাদে যাওয়ার প্রস্তুতির যাত্রাপথ এখন জিআরডব্লিউএম

এক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিআরডব্লিউএম’ (গেট রেডি উইথ মি) মানেই ছিল অফিসে যাওয়া, কলেজে যাওয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই