গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘরোয়া রান্নায় সুস্বাদু মালাই মোমো

বৃষ্টিভেজা বিকেলের নাশতায় মজাদার আলুর নাগেট

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৪৩ এএম ২০২৬
বৃষ্টিভেজা বিকেলের নাশতায় মজাদার আলুর নাগেট
ছবি

ছবি সংগৃহীত

বৃষ্টিভেজা বিকেলে মুখরোচক কিছু খেতে মন চাইলে বাড়িতেই ঝটপট তৈরি করে নিতে পারেন আলুর নাগেট। এটি তৈরিতে যেমন ঝামেলা কম, তেমনি খেতে মজাদার। তাই নিচে দেওয়া হলো সুস্বাদু আলুর নাগেট তৈরির রেসিপি-

উপকরণ: আলু ৩টি, ডিম একটি, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি আধা কাপ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ এবং তেল ও ব্রেডক্রাম্বস পরিমাণমতো।

প্রণালি: আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন। এরপর তার সঙ্গে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, ধনেপাতা, দিয়ে ভালো করে মেখে নিন। এবার এতে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে দিন। এরপর মিশ্রণটি থেকে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিন। এবার একটি একটি করে টুকরা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসে গড়িয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আলুর নাগেটস।

ঘরোয়া রান্নায় সুস্বাদু মালাই মোমো
মোমো এখন শুধু রেস্টুরেন্টেই সীমাবদ্ধ নয়। ঘরোয়া রান্নায়ও এটি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ক্রিমি স্বাদের মালাই মোমো এখন অনেকের পছন্দের তালিকায়। নরম, জুসি মোমোর সঙ্গে ঘন মালাই সসের মিশেলে তৈরি এ পদটি বিকেলের নাশতা কিংবা ছুটির দিনের বিশেষ আয়োজন। তাই নিচে দেওয়া হলো অনন্য ও সুস্বাদু মালাই মোমো তৈরির রেসিপি-

উপকরণ: ডো তৈরির জন্য ২ কাপ ময়দা, লবণ আধা চা-চামচ, তেল এক চা-চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো, পুরের জন্য চিকেন কিমা ৩০০ গ্রাম, একটি মাঝারি পেঁয়াজ কুচি, আদা-রসুন কুচি এক টেবিল চামচ, স্প্রিং অনিয়ন কুচি ২ টেবিল চামচ, সয়া সস এক চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ ও লবণ স্বাদমতো এবং মালাই সসের জন্য মাখন এক টেবিল চামচ, রসুন কুচি এক চা-চামচ, দুধ এক কাপ, ফ্রেশ ক্রিম আধা কাপ, গ্রেট করা চিজ (ঐচ্ছিক) ২ টেবিল চামচ, অল্প দুধে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার এক চা-চামচ লবণ-গোলমরিচ স্বাদমতো ও চিলি ফ্লেক্স সামান্য।

প্রণালি: প্রথমে ময়দা, লবণ, তেল ও কুসুম গরম পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে ৩০ মিনিট ঢেকে রাখুন। এরপর চিকেন কিমার সঙ্গে পেঁয়াজ, আদা-রসুন কুচি, স্প্রিং অনিয়ন, সয়া সস, গোলমরিচ ও লবণ মিশিয়ে পুর তৈরি করুন। ডো থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে মাঝখানে পুর দিয়ে মোমোর আকৃতি তৈরি করুন। এরপর স্টিমারে ১০ থেকে ১২ মিনিট ভাপে সেদ্ধ করুন। অন্যদিকে একটি প্যানে মাখন গরম করে রসুন হালকা ভেজে নিন। তারপর দুধ ও ফ্রেশ ক্রিম দিয়ে নাড়তে থাকুন। কর্নফ্লাওয়ারের মিশ্রণ যোগ করে সস কিছতা ঘন হলে লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স এবং চাইলে চিজ মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করুন। সবশেষে স্টিম করা মোমোগুলো সসের মধ্যে দিয়ে দুই মিনিট হালকা আঁচে নেড়ে নামিয়ে নিন।

পরিবেশন: গরম গরম মালাই মোমোর ওপর স্প্রিং অনিয়ন বা ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন। চাইলে সঙ্গে হালকা ঝাল চিলি সস রাখতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন রেস্টুরেন্ট-স্টাইলের এই সুস্বাদু খাবার।

কেএমএএ/আপ্র/২৭.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই