গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

অলসদের দিন আজ, বিশ্রামে কাটুক সময়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৫০ এএম ২০২৬
অলসদের দিন আজ, বিশ্রামে কাটুক সময়
ছবি

ছবি সংগৃহীত

সাধারণত অলসতা বা কুঁড়েমিকে ভালো চোখে দেখা হয় না। কাজ ফেলে বসে থাকা নিয়ে কমবেশি সবাইকেই নানা কথা শুনতে হয়। তবে আলসেমিকে এক দিনের জন্য উদযাপন করারও সুযোগ রয়েছে। আজ ১০ আগস্ট পালিত হচ্ছে জাতীয় অলস দিবস।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০ আগস্ট দিবসটি পালন করা হয়। কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও দৈনন্দিন নানা ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে বিশ্রাম ও অবসর উপভোগ করাই এই দিবসের মূল ভাবনা।

যারা অবসর সময় কাটাতে পছন্দ করেন, তাদের জন্য দিনটি হতে পারে একটু অন্য রকম। প্রতিদিনের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে ঘুম, বিশ্রাম কিংবা পছন্দের কোনো কাজে সময় কাটানো যেতে পারে। নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়ার উপলক্ষ হিসেবেও দিনটিকে দেখা যায়।

তবে জাতীয় অলস দিবসের প্রচলন ঠিক কবে এবং কার উদ্যোগে শুরু হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয়, কাজের চাপ থেকে মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার ভাবনা থেকেই দিবসটির প্রচলন।

দিবসটির প্রচলনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং শুরুর নির্দিষ্ট সময় সম্পর্কে তথ্য না থাকায় এর ইতিহাস নিয়ে নানা মজার কথা প্রচলিত রয়েছে। এমনকি রসিকতা করে বলা হয়, যারা দিবসটি চালু করেছিলেন, তারা হয়তো এতটাই অলস ছিলেন যে সেটি চালুর তথ্যও লিখে রাখেননি!

তাই আজকের দিনটি ব্যস্ততার মধ্যে একটু বিরতি নেওয়ার সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে। কিছু সময় ঘুম, বিশ্রাম কিংবা প্রিয় কোনো কাজে কাটিয়ে নিজেকে সতেজ করে নেওয়া যেতে পারে।

অবশ্য অলস দিবস মানেই সারাদিনের সব দায়িত্ব ফেলে রাখা নয়। বরং ব্যস্ত জীবনে নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া এবং প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার একটি উপলক্ষ হিসেবেই দিনটিকে দেখা যেতে পারে।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন
২৯ অক্টোবর ২০২৬

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন

ওজন কমানোর চেষ্টা করছেন? সকালের নাশতা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে মাখানা ও পপকর্নের মধ্যে কোনটি...

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা
২৮ অক্টোবর ২০২৬

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা

ব্যথা কতটা তীব্র, তা শুধু শারীরিক উদ্দীপনার ওপরই নির্ভর করে না; আশপাশের পরিস্থিতি এবং সামনে থাকা ব্য...

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন
২৮ অক্টোবর ২০২৬

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন

নতুন কারো সঙ্গে পরিচয়, সাবলীল কথোপকথন, এরপর তার পরবর্তী বার্তার অপেক্ষা—এভাবেই কখনো কখনো অল্প সময়ের...

প্রতিটি উৎসবে ঘর সাজাতে কাজে দেবে যেসব উপকরণ
২৮ অক্টোবর ২০২৬

প্রতিটি উৎসবে ঘর সাজাতে কাজে দেবে যেসব উপকরণ

উৎসব কিংবা অতিথি আপ্যায়ন—সব আয়োজনেই ঘরকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান অনেকে। তবে ঘর সাজানোর জন্য নতুন আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে