গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৪৯ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সোমবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে।

বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫১ ডলার বা ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৬১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ১৩ ডলার বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৫৩ ডলারে ওঠে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলার পর তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ষষ্ঠ মাসে গড়ানোর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে রোববার হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। জুলাইয়ের শেষের পর ইরানে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।

এর জবাবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে বলে দেশটির বিপ্লবী গার্ডের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে চালানো ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারো উত্তেজনা বৃদ্ধির একটি পর্যায়ে প্রবেশ করেছে। এই উত্তেজনা কয়েক দিন নাকি কয়েক সপ্তাহ স্থায়ী হবে, তা এখনই বলা কঠিন।

তিনি বলেন, সংঘাত আরো বাড়লে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৮০ থেকে ৮৫ দশমিক ৯০ ডলারের প্রতিরোধস্তর অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে প্রথমে গত সপ্তাহের সর্বোচ্চ ৮৭ দশমিক ৬৯ ডলার এবং পরে জুলাইয়ের সর্বোচ্চ ৯৩ দশমিক ৫০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে সংঘাত বন্ধে চলমান আলোচনা অচলাবস্থায় রয়েছে। তবে মধ্যস্থতাকারীরা হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো।

রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন করে ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপ করতে পারে ওয়াশিংটন। এর মাধ্যমে ইরানকে ডলারনির্ভর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে আরো বিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে।

তবে আগস্ট মাসে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম সামগ্রিকভাবে সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহেই দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছিল।

অন্যদিকে হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো স্পষ্ট সমাধান হয়নি। তবে এ পথে তেল পরিবহন বাড়তে শুরু করায় সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে বলে জানিয়েছে এএনজেডের বিশ্লেষকেরা।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত সতর্কতার কারণে গত সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে দৃশ্যমান পণ্যবাহী জাহাজের চলাচল কমে দিনে মাত্র পাঁচটিতে নেমে আসে। জাহাজে হামলার আশঙ্কায় বিভিন্ন কোম্পানি সতর্ক হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালি দিয়ে ভেতরের দিকে যাওয়ার সময় একটি ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হানে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার সঙ্গে সম্প্রতি হওয়া একটি চুক্তির আওতায় পাওয়া তেল দিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত পুনরায় পূরণ করা হবে। বর্তমানে দেশটির এই মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই