গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৪:০৮ এএম ২০২৬
আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭
ছবি

ছবি সংগৃহীত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে একটি সিলিন্ডারের আঘাতে কারখানার বাইরে এক নারী নিহত হন। পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে নজরুল ইসলাম (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। তার আগে গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছিল।

নিহতদের মধ্যে জয়নব বেগম (৫৫) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। কাভার্ড ভ্যান থেকে উদ্ধার অন্য মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর কারখানা এলাকায় পরপর কয়েকটি বিকট শব্দ শোনা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের চাপে কারখানার জানালা-দরজার কাচ ভেঙে যায়। এ সময় আশপাশে থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।

ডিইপিজেড, জিরাবো মডার্নসহ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চালানো হয়।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ জানান, বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার ফিনিশিং বিভাগের মাননিয়ন্ত্রণ শাখার পরিদর্শক রাকিব হোসেন বলেন, কাজ শেষ করার দিকে তিনি গ্যাস লিকেজের শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানা যাবে। 
সানা/আপ্র/২১/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিম্নচাপে রূপ নিয়েছে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সংকেত
২২ সেপ্টেম্বর ২০২৬

নিম্নচাপে রূপ নিয়েছে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থা...

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’
২১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১...

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের
২১ সেপ্টেম্বর ২০২৬

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুততম সময়ের মধ্যে চাল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই