গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:১২ এএম ২০২৬
নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। এছাড়া প্রশাসনকে কড়াভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশও দেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যে-ই হোক না কেন। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটের মাধ্যমে জিততে হবে, দুই নম্বরির কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্র ও কেন্দ্রর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময়ই প্রস্তুত থাকবে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর চিন্তা করলেও যাতে কেউ বাস্তবায়ন করতে না পারে। এছাড়া ভোটকে উৎসবমুখর করাসহ সবাইকে নিরপেক্ষ থাকার নির্দেশও দেন তিনি। এসময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলার ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড. মু. মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারা নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/মেহেদী/আপ্র/৩১/০১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই