গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

নতুন বেতন পাওয়া শুরু সরকারি চাকরিজীবীদের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৭ এএম ২০২৬
নতুন বেতন পাওয়া শুরু সরকারি চাকরিজীবীদের
ছবি

ছবি সংগৃহীত

নবম জাতীয় বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত অনুযায়ী নতুন বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। রোববার (১ নভেম্বর) অনেকের হিসাবে নতুন কাঠামো অনুযায়ী অক্টোবর মাসের বেতন জমা হয়েছে। তবে এখনো সবাই নতুন বেতন পাননি। আবার যাঁরা অক্টোবরের বেতন পেয়েছেন, তাঁদের অনেকেরই জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বর্ধিত বেতন এখনো পরিশোধ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, আগামী ৩ ও ৪ নভেম্বরের দিকে আগের তিন মাসের বকেয়া অর্থ হাতে হাতে বা ম্যানুয়াল পদ্ধতিতে পরিশোধ করা হতে পারে।

অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের এমন মিশ্র চিত্র পাওয়া গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তিনি অক্টোবরের নতুন বেতন পেয়েছেন, তবে তাঁর স্ত্রী এখনো পাননি। তাঁদের জানানো হয়েছে, আগের তিন মাসের বর্ধিত বেতন ম্যানুয়াল পদ্ধতিতে দেওয়া হবে। এ জন্য ৩-৪ নভেম্বর সম্ভাব্য সময় হিসেবে বলা হয়েছে। মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও একই ধরনের তথ্য দিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, অক্টোবরের বেতন পেলেও আগের মাসগুলোর বকেয়া এখনো হাতে পাননি। সেগুলো আলাদাভাবে পরিশোধ করা হবে বলে তিনি জেনেছেন। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অবশ্য ছুটিতে থাকায় নতুন বেতন জমা হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও আট লাখ পেনশনভোগী রয়েছেন। তাঁদের মধ্যে ২৫ অক্টোবর পর্যন্ত যাঁদের বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাঁদের নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন রোববার দেওয়া হয়েছে। বাকিদের বেতন নির্ধারণের কাজ শেষ হলে কয়েক দিনের মধ্যে তাঁরাও নতুন বেতন পাবেন। এ ছাড়া ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ চলছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব সংরক্ষণ ও পরিশোধের ডিজিটাল ব্যবস্থা ‘আইবাস++’-এর পরিচালক এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল আবেদীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। তবে নতুন কাঠামো একবারে কার্যকর না করে কয়েক ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, দশম থেকে বিংশতম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে বিংশতম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে বেতন পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের শতভাগ কার্যকর হবে। আর মূল বেতনের সঙ্গে সংশ্লিষ্ট ভাতাসহ অন্যান্য সুবিধা পুরোপুরি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ১ জানুয়ারি।

নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে গত ৩০ জুন পাওয়া মূল বেতনকে ভিত্তি হিসেবে ধরা হবে। ফলে চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বর্ধিত বেতনও ওই ভিত্তিতে হিসাব করে পরিশোধ করার কথা। তবে নতুন মূল বেতন কার্যকর হলেও আপাতত বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা ও সুবিধা আগের কাঠামো অনুযায়ীই দেওয়া হবে। এসব সুবিধা নতুন কাঠামোয় পুরোপুরি কার্যকর হতে আরো সময় লাগবে।

অর্থাৎ, সরকারি চাকরিজীবীদের একাংশ নতুন বেতনের টাকা পেতে শুরু করলেও সবার ক্ষেত্রে প্রক্রিয়াটি এখনো শেষ হয়নি। বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া বর্ধিত বেতন কবে হাতে আসবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৩-৪ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ শুরু হতে পারে। তবে এ সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সানা/আপ্র/০১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ চার দিন, কমবে গ্যাসের চাপ
০১ নভেম্বর ২০২৬

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ চার দিন, কমবে গ্যাসের চাপ

কক্সবাজারের মহেশখালীতে সামিট গ্রুপের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণা...

ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী হত্যা মামলায় ছেলে কারাগারে
০১ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী হত্যা মামলায় ছেলে কারাগারে

রাজধানীর ধানমন্ডিতে ফিলিপাইনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত মুহাম্মদ আবুল কাশেমের স্ত্রী আফিয়া...

ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে না আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
০১ নভেম্বর ২০২৬

ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে না আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে তার কোনো প্রভাব পড়তে দেওয়া যাবে না বলে নবীন পুলিশ ও...

সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু, জাহাজ চলাচলে অনিশ্চয়তা
০১ নভেম্বর ২০২৬

সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু, জাহাজ চলাচলে অনিশ্চয়তা

দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর রোববার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই